Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আচমকা বুকে ব্যথা, ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আরজি কর কাণ্ডের জেরে এখন রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। প্রায় সব সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

আচমকা বুকে ব্যথা, ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক

শেষ আপডেট: 17 August 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আবার অসুস্থ হয়ে পড়লেন। কদিন আগেও জেলে মাঝরাতে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এবার আরও একবার একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল বলে খবর। 

আরজি কর কাণ্ডের জেরে এখন রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। প্রায় সব সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। দোষীদের কড়া শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্রের খবর, তাঁর হৃদযন্ত্রে সমস্যা থেকে শুরু করে মাথা ঘোরার মতো একাধিক উপসর্গ রয়েছে। তাই তড়িঘড়ি তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখন আবার তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে আবার তাঁকে জেলে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি কিছুটা হলেও স্থিতিশীল বলে জানা গেছে। তবে তাঁর রেডিও অ্যাক্টিভ রেনোগ্রাম পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই কিডনি ও ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন জ্যোতিপ্রিয়। একই সঙ্গে তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও আছে। 

শারীরিক অসুস্থতার কথা বলে এর আগে জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেলের ওজন আগের থেকে অনেকটাই কমে গেছে। জেলে তাঁর ভাল করে চিকিৎসাও হচ্ছে না। তাই জামিন জরুরি। যদিও আপাতত আদালত তাঁদের আবেদনে কোনও সাড়া দেয়নি। জ্যোতিপ্রিয় কবে জামিন পাবেন বা আদৌ পাবেন কিনা, সেটাও স্পষ্ট নয়। 


```