Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুর সুগারের সমস্যা বেড়েছে, রয়েছে অন্যান্য জটিলতাও, পর্যবেক্ষণে রাখা হয়েছে মন্ত্রীকে!

হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, মন্ত্রীর শরীরে একাধিক শারীরিক জটিলতা ধরা পড়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

বালুর সুগারের সমস্যা বেড়েছে, রয়েছে অন্যান্য জটিলতাও, পর্যবেক্ষণে রাখা হয়েছে মন্ত্রীকে!

শেষ আপডেট: 27 October 2023 22:44

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, মন্ত্রীর শরীরে একাধিক শারীরিক জটিলতা ধরা পড়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

বৃহস্পতিবার ম্যারাথন জেরার পর মধ্যরাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। সেখানে মন্ত্রীর পক্ষের আইনজীবী বারবার দাবি করেন, তাঁর মক্কেল খুবই অসুস্থ। জানা যায়, শুনানি শেষে বিচারক যখন মন্ত্রীকে ১০দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন, তখনই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় জ্ঞান হারিয়ে ফেলেন। এমনকী বমিও করেন।

অসুস্থ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন বিচারক। ইডি যদিও চেয়েছিল, কমান্ড হাসপাতালে রেখেই চিকিৎসা করানো হোক মন্ত্রীর। তবে শেষ পর্যন্ত, পরিবারের ইচ্ছেতেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয়কে। 

হাসপাতালের বুলেটিন অনুযায়ী, এদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিট নাগাদ ইমারজেন্সি বিভাগে আনা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর শরীরের একাধিক জটিলতা রয়েছে। বমি ভাব, শারীরিক দুর্বলতা দেখা যাচ্ছে। এছাড়াও ব্লাড সুগার বেড়ে গেছে মন্ত্রীর। 

বুলেটিনে আরও বলা হয়েছে, এমআরআই, সিটি স্ক্যান ও অন্যান্য রক্ত পরীক্ষা করানো হয়েছে। সেইসব রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি ও নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

ধৃত মন্ত্রীর যে সুগারের সমস্যা রয়েছে তা আদালতে জানানো হয়। আদালত জানিয়েছে, তাঁর খাদ্যাভাস খুবই সুনির্দিষ্ট। তাই তাঁর মেয়ে রান্না করে বাড়ি খাবার বাবার জন্য আনতে পারবেন। তবে সেই খাবার তদন্তকারী অফিসাররা পরীক্ষা করে দেখবেন। তারপরই মন্ত্রীকে সেই খাবার খেতে দেওয়া হবে।


```