Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খাদ্য দফতরে এখনও শেষ কথা জ্যোতিপ্রিয়, অভিযোগ শুভেন্দুর

বিরোধী দলনেতার কথায়, "রেশন কেলেঙ্কারির নেপথ্যে বড় ব়্যাকেট রয়েছে। অনুব্রত মণ্ডলও জড়িত।" 

খাদ্য দফতরে এখনও শেষ কথা জ্যোতিপ্রিয়, অভিযোগ শুভেন্দুর

শেষ আপডেট: 26 October 2023 17:15

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি-সহ ৮টি জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'রেশন দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। খাদ্য দফতর এখনও ওঁরই নিয়ন্ত্রণে রয়েছে।' 

রেশন দুর্নীতির তদন্তে নেমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীদের দাবি, বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি। শুভেন্দু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেন, 'বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র সরাসরি যোগাযোগ ছিল। এই বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে। তদন্তকারীরা চাইলেই আমি তা তুলে দেব।' 

একই সঙ্গে বিরোধী দলনেতার দাবি, নোটবন্দির সময় জ্যোতিপ্রিয়র স্ত্রীর নামে ব্যাঙ্কে ৪ কোটি টাকা জমা পড়েছিল। শুভেন্দুর অভিযোগ নিয়ে জ্যোতিপ্রিয়র প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারিভাবে তৃণমূলও প্রতিক্রিয়া দেয়নি। তবে দলের এক রাজ্য নেতা বলেন, শুভেন্দুর কাছে ইডির জানতে চাওয়া উচিত এতদিন তাহলে তিনি রেশন দুর্নীতি নিয়ে নীরব ছিলেন কেন। কার স্বার্থে মুখ বুজেছিলেন? 

বিরোধী দলনেতার কথায়, "রেশন কেলেঙ্কারির নেপথ্যে বড় ব়্যাকেট রয়েছে। অনুব্রত মণ্ডলও জড়িত।" 

এদিকে, জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির অভিযান নিয়ে বৃহস্পতিবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযানের সমালোচনা করেন। পাল্টা হিসেবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকেরও নিন্দা করেন। 

শুভেন্দু বলেন, অতীতে কলকাতা পুলিশ কমিশনারের হয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী গত বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের দুই মন্ত্রীকে সিবিআই গ্রেফতার করলে মুখ্যমন্ত্রী তদন্তকারীদের অফিসে চলে গিয়েছিলেন।


```