Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে জ্যোতিপ্রিয়কে, হেফাজতে চাইবে ইডি

ইডি সূত্রে বলা হচ্ছে, শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে চেয়ে ইডির তরফে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ ইডুলজি। 

বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে জ্যোতিপ্রিয়কে, হেফাজতে চাইবে ইডি

শেষ আপডেট: 27 October 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত চালকল মালিক বাকিবুর রহমানকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে বলা হচ্ছে, শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে চেয়ে ইডির তরফে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ ইডুলজি। 

কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সূত্রে খবর, বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে জ্যোতিপ্রিয়কে। বাকিবুরের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা পাল্টা দাবি করে বলেছিলেন, বাকিবুরের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয়র। ইডির গোয়েন্দারাও তেমনটাই মনে করছে। কারণ, বাকিবুরের বাড়ি থেকে সরকারি নথি, এমনকি স্ট্যাম্পও পাওয়া গিয়েছে। 

এখন ইডির হেফাজতে রয়েছে বাকিবুর। সূত্রের খবর, আজ শুক্রবার তার হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাকে ফের আদালতে তোলা হবে। সেক্ষেত্রে আদালত বাকিবুরকে জেল হেফাজতে পাঠিয়ে দিলে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি জেরার সম্ভবনা থাকবে না। তাই শুক্রবারই জ্যোতিপ্রিয়কে হেফাজতে নিয়ে বাকিবুরের মুখোমুখি বসানো হতে পারে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।

করোনার সময়ে রাজ্যের বহু জেলায় রেশন তথা গণবণ্টনে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিপুল পরিমাণে সরকারি অর্থ তছরুপের অভিযোগ ওঠার কাঁে, ২০২২ সালের এপ্রিল মাসে ইসিআইআর দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় গত ১১ অক্টোবর কলকাতা নদিয়া এবং উত্তর ২৪ পরগনা মিলিয়ে মোট ১২টি জায়গায় তল্লাশি চালায় ইডি। টানা ৫৫ ঘণ্টা ধরে জেরা করে ও তল্লাশি চালিয়ে মহালয়ার দিন অর্থাৎ ১৪ অক্টোবর গ্রেফতার করা হয় বাকিবুর রহমানকে।

ইডির দাবি, বাকিবুর এবং তাঁর ঘনিষ্ঠদের নামে এখনও অবধি ৯৫টি সম্পত্তির হদিশ মিলেছে। যার বাজার দাম প্রায় ১০০ কোটি টাকা। তা ছাড়া বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমি ও ৯টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় ই়ডি। কুড়ি ঘণ্টা ধরে জেরা করার পর বালুকে ভোর সাড়ে তিনটে নাগাদ গ্রেফতার করা হয়।


```