Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল, রেশন দুর্নীতিতে জেলবন্দি বালু

রেশন দুর্নীতির অভিযোগে প্রায় সাড়ে তিনমাস জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সন্ধেয় অফিসিয়ালি তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। 

জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল, রেশন দুর্নীতিতে জেলবন্দি বালু

শেষ আপডেট: 16 February 2024 22:08

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির অভিযোগে প্রায় সাড়ে তিনমাস জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সন্ধেয় অফিসিয়ালি তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর কথা জানানো হল। 

মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বন এবং শিল্পোদ্যোগ দফতরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। সূত্রের খবর, এখন থেকে বন দফতর সামলাবেন বীরবাহা হাঁসদা। তাঁকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। অন্যদিকে সেচ ও জলপরিবহণ দফতরের পাশাপাশি পার্থ ভৌমিককে এখন থেকে সামলাতে হবে শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরও।

শুক্রবার এক বিবৃতিতে রাজভবন জানিয়েছে, সংবিধানের ১৬৬ (৩ ) অনুচ্ছেদ মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস জ্যোতিপ্রিয়কে রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দিচ্ছেন। 

রেশন দুর্নীতি মামলায় প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গত ২৬ অক্টোবর গভীর রাতে রাজ্যের বনমন্ত্রী (প্রাক্তন খাদ্যমন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।

প্রায় সাড়ে তিন মাসের ব্যবধানে এবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল বালুকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দল থেকেও পার্থকে বহিষ্কার করে তৃণমূল। অর্থাৎ জ্যোতিপ্রিয় এখন থেকে স্রেফ বিধায়ক। দলগতভাবেও তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও পদক্ষেপ নেবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া চার্জশিটে রেশন দুর্নীতির অন্যতম মাথা হিসেবে জ্যোতিপ্রিয়র নাম উল্লেখ করেছেন তদন্তকারীরা।

ইডির দাবি, রেশনে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরদের দুর্নীতি দিনকেদিন বেড়ে গিয়েছে। এমনকী দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্যও চার্জশিটে উল্লেখ করেছে ইডি।

 পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেজাফতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই দু’জনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক  তথ্য। 


```