Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ লক্ষর বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন! রেশন দুর্নীতি মামলায় ১৫ মাস জেলে ছিলেন প্রাক্তন মন্ত্রী

২০২৩ সালের ২৭ অক্টোবর ম্যারাথন জেরার পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

৫০ লক্ষর বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন! রেশন দুর্নীতি মামলায় ১৫ মাস জেলে ছিলেন প্রাক্তন মন্ত্রী

জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: 15 January 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রায় ১৫ মাস পর জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় ওরফে বালুর জামিন মঞ্জুর করেছে কলকাতার নগর দায়রা আদালত। 

২০২৩ সালের ২৭ অক্টোবর ম্যারাথন জেরার পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালত সূত্রের খবর, অন্য একটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন বালু। এদিন জামিন মঞ্জুর হওয়ায় তাঁর জেলমুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে ৫০ লক্ষ টাকার বন্ড দিলে তবেই মিলবে জেল মুক্তি।

বস্তুত, রেশন দুর্নীতি মামলায়  আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার বালুর জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন বেশ কিছু শর্তে বালুর জামিন মঞ্জুর করে আদালত। এগুলি হল - তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা, বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা, সাক্ষীদের প্রভাবিত না করা। পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া  রাজ্যের বাইরে যেতে পারবেন না।

অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য আদালতে একাধিকবার জামিনের আবেদন জানান জ্যোতিপ্রিয়র আইনজীবী। এমনকী এজলাসে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে হাতজোড় করে জ্যোতিপ্রিয়কেও একাধিকবার জামিনের আবেদন জানাতে দেখা গিয়েছে। কখনও বলেছেন, 'মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে।' কখনও বা বলেছেন, 'খুব অসুস্থ। মনে হচ্ছে মরে যাব।' এও বলেছেন, "'আমার শরীর ভাল নয়। চিকিৎসার জন্য যেকোনও শর্তে জামিন চাই।"


```