Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুর নাক দিয়ে রক্ত পড়ছে! শনিবার থেকে হাসপাতালে ভর্তি, জানতই না কেন্দ্রীয় সংস্থা

বালুর নাক দিয়ে রক্ত পড়ছে! শনিবার থেকে হাসপাতালে ভর্তি, জানতই না কেন্দ্রীয় সংস্থা

জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: 14 November 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: নাক দিয়ে রক্ত পড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অসুস্থতা এতটাই গুরুতর যে শনিবার রাতে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার আদালতে গিয়ে একথা জানতে পেরে রীতিমতো অবাক হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে তাঁদের শনিবারই কেন কিছু জানাল না সেই প্রশ্নও তোলা হয় ইডির তরফে। এ ব্যাপারে অবশ্য জেল কর্তৃপক্ষর তরফে কোনও সদুত্তর মেলেনি।

অসুস্থতার কারণে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। যদিও তার বিরোধিতা করে জামিনের বিপক্ষে একাধিক তথ্য জানিয়েছে ইডি। মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর।

গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় বালুকে গ্রেফতার করেছিল ইডি। পরের দিন আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। মাঝে কিছুদিন হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সির জেল হাসপাতালেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসারও ব্যবস্থা করা হয়।

ইডি হেফাজতে থাকাকালীনও নিজের শারীরিক অসুস্থতার ব্যাখ্যা দিতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক একাধিকবার বলেছেন, 'মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে।' কখনও বা বলেছেন, 'খুব অসুস্থ। মনে হচ্ছে মরে যাব।' 

হাসপাতাল সূত্রের খবর, একাধিক রোগে আক্রান্ত জ্যোতিপ্রিয়। নিয়মিত ওষুধও চলছে। এরই মধ্যে শনিবার তার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। সঙ্গে সঙ্গে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এরপর ওই রাতেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।


```