
শেষ আপডেট: 4 April 2023 06:50
দ্য ওয়াল ব্যুরো: সোমবার চন্দ্রকোণায় সভা করতে চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছিল না, তাই আদালতে গিয়েছিলেন তিনি। বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) দুপুরে শুভেন্দুর সেই আবেদন শুনে সভার অনুমতি দিয়েছিলেন। মঙ্গলবার সেই বিচারপতি মান্থার এজলাসেই ঝালাদায় মিছিল করার অনুমতি চাইল কংগ্রেস (Congress)। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে সেই মামলা তিনি শুনবেন কিনা তা অনিশ্চিত।
আগামী ৮ এপ্রিল পুরুলিয়ার ঝালদায় প্রায় ৩০ হাজার লোকের মিছিল করতে চায় কংগ্রেস। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অগত্যা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, কংগ্রেস চাইলে এ ব্যাপারে মামলা করতে পারবে।
তবে বিচারপতি মান্থা জানিয়েছেন, বেশকিছু মামলা তিনি রিলিজ করে দেবেন। কারণ, তাঁর এজলাসে এখন পুরনো অনেক মামলা রয়েছে।
বিচারপতির এ ধরনের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে। কোন কোন মামলা ছাড়তে চান তিনি, সেই নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, বিচারপতি মান্থার হাতে বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত মামলা, রাজ্য পুলিশ নিয়ে মামলা রয়েছে। তাই কিছু মামলা ছেড়ে দিতে চাইছেন তিনি। শোনা যাচ্ছে, যদি বিচারপতি মান্থা কংগ্রেসের মামলা ছেড়ে দেন তবে সেটা ডিভিশন বেঞ্চে চলে যাবে।
রিষড়া, শ্রীরামপুরে ১৪৪ ধারা, চলছে টহলদারি, সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ