Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৎভাবে দায়িত্ব পালন করুন! পুলিশ কমিশনার আদালতে হাজিরা দিতেই বললেন বিচারপতি

এক ব্যক্তির মোবাইল চুরির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার নিজে ওই রিপোর্ট না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ ওঠে।

সৎভাবে দায়িত্ব পালন করুন! পুলিশ কমিশনার আদালতে হাজিরা দিতেই বললেন বিচারপতি

বিচারপতি রাজাশেখর মান্থা - ফাইল চিত্র

শেষ আপডেট: 22 March 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তির মোবাইল চুরির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার নিজে ওই রিপোর্ট না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থা গত ১৫ মার্চ পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন আগামী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে। সেই মতো আজ, শুক্রবার হাইকোর্টের নির্দেশ পালন করেন পুলিশ কমিশনার। 

২০২২ সালের ১৮ জুন মোবাইল চুরির অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পঙ্কজ কুমার দুগার নামে এক ব্যক্তি। সেই মামলায় আদালত পুলিশ কমিশনারকে আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা মোড় ও কালীঘাট দমকল স্টেশন পর্যন্ত এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে এবং ওই মোবাইল সংস্থা থেকে তথ্য জোগাড় করে সেসব আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ পালন করা হয়নি। বরং পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। 

এই ইস্যুতে বিচারপতি বক্তব্য ছিল, ''আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে বলে কি পুলিশ মনে করছে? পুলিশ আদালতের অর্ডার নিয়ে মকারি করছে। ভুলে যাবেন না, হাইকোর্টের কী ক্ষমতা।'' অবশেষে শুক্রবার আদালতের নির্দেশ মেনে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পুলিশ কমিশনার। 

শুক্রবার এই হাজিরায় সন্তুষ্ট হয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মান্থা পুলিশ কমিশনারের উদ্দেশে বলেছেন, ''আপনি অনেক ভাল অফিসার। আপনার দায়িত্ব প্রচুর, সৎভাবে দায়িত্ব পালন করুন।'' আসলে আদালত মনে করছে, কালীঘাট থানার পুলিশ যদি আদালতের নির্দেশ আগেই মানতো তাহলে তাঁকে সরাসরি হাজিরা দেওয়ার প্রয়োজন হত না।  এদিকে আজ পুলিশ কমিশনার জানান, কলকাতা হাইকোর্টের আগের যে নির্দেশ ছিল তা ইতিমধ্যে মানা হয়েছে। 


```