Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এক মাস আগে এখানেই ছাই হয়ে যান নির্যাতিতা, আজ সেখানে মাইক বাজিয়ে গণেশ পুজো

এমনই দিনে একেবারে বিপরীত ছবি দেখা গেল সোদপুর পানিহাটি শ্মশানে। সেখানেও চলছে চিৎকার। তবে নির্যাতিতার বিচার চেয়ে নয়। গণেশপুজো উপলক্ষে, গাঁকগাঁক করে মাইক বাজিয়ে। জোরদার গানের তালে মেতে উঠেছে পুজোর অনুষ্ঠান।

এক মাস আগে এখানেই ছাই হয়ে যান নির্যাতিতা, আজ সেখানে মাইক বাজিয়ে গণেশ পুজো

গণেশপুজো উপলক্ষে সোদপুর পানিহাটি শ্মশানে গাঁকগাঁক করে বাজছে মাইক।

শেষ আপডেট: 8 September 2024 23:59

তিয়াষ মুখোপাধ্যায়

রাত পোহালেই ৯ সেপ্টেম্বর। ঠিক একটা মাস পেরোল, আরজি কর কাণ্ডের। এই দিনই নৃশংস ধর্ষণের পর খুন হতে হয়েছিল তরুণী চিকিৎসককে। তারপর গোটা শহর তথা দেশে প্রতিবাদের আগুন জ্বলে যায়। আজ একমাস পরেও সে আগুন নেভা দূরের কথা, আরও তীব্র ভাবে জ্বলে উঠেছে দিকে-দিগন্তে। মিছিলের বন্যায় ভেসে যাচ্ছে রাজপথ, স্লোগানে স্লোগানে কাঁপছে আকাশ-বাতাস, বিচার চাই!

এমনই দিনে একেবারে বিপরীত ছবি দেখা গেল সোদপুর পানিহাটি শ্মশানে। সেখানেও চলছে চিৎকার। তবে নির্যাতিতার বিচার চেয়ে নয়। গণেশপুজো উপলক্ষে, গাঁকগাঁক করে মাইক বাজিয়ে। জোরদার গানের তালে মেতে উঠেছে পুজোর অনুষ্ঠান। চেয়ার পাতা বেশ কিছু। ভিড়ও আছে লোকজনের। চড়া আলোয় উজ্জ্বল গোটা শ্মশান। উৎসবের মেজাজই বলা যায়। 

এই উৎসবের আলোয় যেন বোঝার উপায় নেই, ঠিক একটা মাস আগে এই শ্মশানেই পুড়ে ছাই হয়ে যাওয়া ধর্ষিত তরুণীর জন্য আজও কাঁদছে গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ। এমনকি আজ, এই এক মাস উপলক্ষে প্রতিবাদের ঝড় উঠেছে দেশের বাইরে বিদেশেও।

বিদেশ তো অনেক দূরের কথা, আজ রাতেই নির্যাতিতার মৃত্যুর একমাস উপলক্ষে, বিচার চেয়ে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত। 

শ্মশানের অনতিদূরেই বিটি রোড, সেখানেও ওই একই সময়ে চলছে 'উই ওয়ান্ট জাস্টিস' কোরাস। সব কাজ ফেলে হাজার হাজার মানুষ পথে নেমেছেন ন্যায়ের দাবিতে। অথচ এসবের গা ঘেঁষেই গণেশপুজোর সে কী ধূমধাম! 

আরও মর্মান্তিক হল, সেটা আবার শ্মশানের বুকে। নির্যাতিতার শরীরের শেষ বিন্দুটুকু যেখানে পুড়ে ছাই হয়েছে, সেখানে।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই এই পানিহাটি শ্মশানের  সার্টিফিকেটে লেখা নির্যাতিতার মৃত্যুর সময় নিয়ে বিতর্ক ঘনিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শ্মশানে সৎকারের সার্টিফিকেট। যেখানে মৃত্যুর সময় লেখা রয়েছে ৯ অগস্ট দুপুর ১২টা ৪৪ মিনিট! প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৯ অগস্ট ভোর ৩টে থেকে ৬টার মধ্যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

অর্থাৎ আরজি করে ঘটে যাওয়া অপরাধ কাণ্ডে এই শ্মশানের ভূমিকাও পুরোপুরি বিতর্ক-মুক্ত নয়। এবার অসংবেদনশীল উৎসব পালনের ছবিও দেখা গেল এই শ্মশানে।


```