Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেহালায় সরকারি অনুমোদন ছাড়াই ৩২ বছর স্কুল চলছে কীভাবে, জবাব চাইল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চবিদ্যালয়ের নাম অনেকেই জানেন। অনেক পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কিন্তু কলকাতার উপকণ্ঠে ৩২ বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই চলছে স্কুলটি! এমন

বেহালায় সরকারি অনুমোদন ছাড়াই ৩২ বছর স্কুল চলছে কীভাবে, জবাব চাইল হাইকোর্ট

শেষ আপডেট: 1 September 2023 09:53

দ্য ওয়াল ব্যুরো: বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চবিদ্যালয়ের নাম অনেকেই জানেন। অনেক পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কিন্তু কলকাতার উপকণ্ঠে ৩২ বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই চলছে স্কুলটি! এমন অভিযোগে শুক্রবার সরগরম হয়ে ওঠে হাইকোর্ট (Calcutta High Court)।

উল্লেখ্য, ২০১৭ সালে ওই স্কুলের থেকে অবসর নেন ধারা বন্দোপাধ্যায় নামে এক শিক্ষিকা। কিন্তু পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এমনকী মধ্যশিক্ষা পর্ষদেও এই বিষয়টি জানান তিনি। সুরাহা না পেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী জানান, পর্ষদে গিয়ে তাঁর মক্কেল জানতে পারেন ওই স্কুলের অনুমোদনের পুনর্নবীকরণ সংক্রান্ত ১৬০০০ টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পেলেই পর্ষদ পরবর্তী পদক্ষেপ করতে পারবে।

যা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু (Justice Biswajit Basu)। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে স্থায়ী সরকারি অনুমোদন ছাড়া ৩২ বছর ধরে একটা স্কুল চলছে? জেলা স্কুল পরিদর্শকরা কী করছিলেন? তাঁদের কাজ কি শুধু বদলি সংক্রান্ত বিষয়ে নজরদারি রাখা?

তিনি আরও বলেন, মধ্যশিক্ষা পর্ষদই বা কী করছিল? এত বছরে তো হাজার হাজার পড়ুয়া ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে, তারা যদি বাইরে পড়তে যায় এবং সেই বিশ্ববিদ্যালয় যদি স্কুলের অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান শুরু করে তাহলে তো বিপদে পড়বে পড়ুয়ারা।

এদিন আদালতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, 'এরকম অনেক স্কুল আছে। নিয়ম অনুযায়ী প্রথমে অস্থায়ী অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলের আবেদনের ভিত্তিতে স্থায়ী অনুমোদন দেওয়া হয়। এই স্কুল হয়তো সেই আবেদন করেনি।' যা শুনে বিচারপতি মন্তব্য করেন, 'এটা তো অত্যন্ত চিন্তার বিষয়!'

মামলাকারীর অভিযোগের উত্তরে পর্ষদ এদিন আদালতে জানায়, অনুমোদনের জন্য পেনশন আটকে থাকতে পারে না। সব পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি পর্ষদকে নির্দেশ দেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর এই মামার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: 'যিনিই আচার্য, তিনিই কীভাবে উপাচার্য হবেন?', প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ব্রাত্যর


```