Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধাননগরে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে অশান্তি! প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করুক: বিচারপতি

বিধাননগরে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে অশান্তি! প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করুক: বিচারপতি

শেষ আপডেট: 16 October 2023 17:13

দ্য ওয়াল ব্যুরো: বিধাননগরের একটি অবৈধ নির্মাণকে কেন্দ্র করে অশান্তি চরমে উঠল। পুরসভার লোক এলাকায় পৌঁছতেই তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা। সকলের মুখে এক কথা, 'ভাঙতে দেব না...'! সেই খবর জানতে পেরেই ক্ষুব্ধ হন বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, 'প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস ছুড়ে জমায়েত সরাক।'

বিধাননগর সেক্টর ফাইভ এলাকার শান্তিনগরে একটি ভবনকে ঘিরে দীর্ঘ দিন ধরেই বিতর্ক রয়েছে। বিষয়টি গড়ায় হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, ওই অবৈধ নির্মাণের কথা পুরসভায় জানানো হলেও কর্ণপাত করেনি। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। পুরসভার পক্ষে আদালতে জানানো হয়, ওই নির্মাণকারীকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। এমনকী আদালতেও তাঁকে তলব করেন বিচারপতি। সোমবার হাইকোর্টে ওই নির্মাণকারী উপস্থিত না হওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায় দুপুরের মধ্যেই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশের পরই পুরসভার লোকজন ওই নির্মাণ ভাঙতে যান। তাঁরা পৌঁছতেই অশান্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়র জড়ো হন। বিক্ষোভ দেখান তাঁরা। আদালতে পুরসভার আইনজীবী বিষয়টি জানান। যা শুনে রেগে জন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, 'অবৈধ জমায়েত সরাতে প্রয়োজনে পুলিশ লাটিচার্জ করুক। টিয়ার গ্যাসের শেল ফাটাক।' শুধু তাই নয়, বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আজই এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


```