Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়দহের ক্লাব বাড়ির নির্মাণ ভাঙতে বললেন বিচারপতি, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকেও তলব

দমদম, খড়দহের বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। 

খড়দহের ক্লাব বাড়ির নির্মাণ ভাঙতে বললেন বিচারপতি, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকেও তলব

শেষ আপডেট: 23 November 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক বেআইনি নির্মাণ নিয়ে বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরব হতে দেখা গেছে। তাঁর পর্যবেক্ষণে বিচারপতিকে বলতে শোনা গেছে, 'বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিন!' বৃহস্পতিবার তাঁর এজলাসে একাধিক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি ছিল। দমদম, খড়দহের বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। 

দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছিল। মামলাকারীর অভিযোগ, ওই নির্মাণ আইন মেনে হয়নি। গত চার বছর ধরে পুরসভাকে এই বিষয়ে বারবার জানিয়ে কোনও লাভ হয়নি। পুরসভার উদাসীনতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, পুরসভা কেন এই বেআইনি নির্মাণ নিয়ে কোনও পদক্ষেপ করেনি? তারপরই তিনি নির্দেশ দেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরীকে সশরীরে হাজিরা দিতে হবে।

অন্যদিকে, খড়দহেরও একটি বেআইনি নির্মাণ নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। অভিযোগ, ওই এলাকায় দানের জমি দেখিয়ে বেআইনিভাবে ক্লাব নির্মাণ হচ্ছে। যদিও দানের প্রমাণপত্র ক্লাব দেখাতে পারেনি। বৃহস্পতিবার সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।   

এদিনের শুনানিতে মামলাকারীর পক্ষে বলা হয়ে, যে জমিতে ক্লাব বানানো হচ্ছে সেটাকে দানের জমি হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু সেই দাবি একেবারেরই সঠিক নয়। সেখানে মামলাকারী থাকেন। সওয়াল করার সময় ক্লাবের পক্ষের আইনজীবী বলেন, 'একই জায়গায় মামলাকারী রান্নাঘর বানাচ্ছেন। ওই রান্নাঘর নির্মাণ বন্ধ করুক আদালত।' যা শুনে বিচারপতি কিছুটা বিরক্ত হন। তিনি ক্লাবের উদ্দেশে বলেন, 'ক্লাব মামলাকারীর বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিক। তাহলে ওই রান্না ঘর তৈরির ওপর নিষেধাজ্ঞা চাপাবে আদালত।' 

শুনানি শেষে বিচারপতি নির্দেশ দেন, বড়বাড়ি যুবক সমিতি নামে নির্মীয়মান ওই ক্লাব বাড়িটি যত দ্রুত সম্ভব ভেঙে দিতে হবে। এই ক্লাব ভাঙার নির্দেশ রহড়া থানাকে দেন বিচারপতি। এদিন অন্য একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, 'একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।' এর আগেও কলকাতা ও বিধাননগর পুরসভা এলাকার একাধিক বেআইনি নির্মাণ নিয়েও কড়া মন্তব্য করেছেন বিচারপতি।


```