Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুনিয়র ডাক্তাররা শেষমেশ কর্মবিরতি প্রত্যাহার করলেন, সুপ্রিম কোর্টে শুনানির আগে বড় ঘোষণা

অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা।

জুনিয়র ডাক্তাররা শেষমেশ কর্মবিরতি প্রত্যাহার করলেন, সুপ্রিম কোর্টে শুনানির আগে বড় ঘোষণা

কর্মবিরতি প্রত্যাহার।

শেষ আপডেট: 4 October 2024 20:43

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। আজ শুক্রবার সন্ধে থেকেই কর্মবিরতি উঠে যাচ্ছে। একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবিদাওয়া পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন। তা ছাড়া ডোরিনা ক্রসিংয়ে তাঁদের লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে।

আরজি কর মামলা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। গত শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার প্রশ্ন করেছিলেন, ডাক্তাররা কি কাজে ফিরেছেন? জবাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছিলেন, হ্যাঁ তাঁরা কাজে ফিরেছে। এর পরই প্রধান বিচারপতি বলেন, ডাক্তারদের ওপিডি ও আইপিডি দুটিতেই কাজ করতে হবে। 

কিন্তু দেখা যায়, প্রধান বিচারপতি পরিষ্কার ভাবে এ কথা জানিয়ে দেওয়ার পর নতুন করে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বিক্ষিপ্ত ভাবে সমালোচনাও শুরু হয়ে যায়। একাংশ সিনিয়র ডাক্তার পরিষ্কার বলতে শুরু করেন, এবার আর তাঁরা জুনিয়র ডাক্তারদের কাজ করে দিতে পারবেন না। আগে একবার করেছেন। আর সম্ভব নয়। তা ছাড়া কর্মবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। এই অবস্থায় কিছুটা চাপের মধ্যে পড়ে জুনিয়র ডাক্তাররা শুক্রবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন।

বস্তুত, আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত, সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। উৎসবে ফিরেছে জনতা! মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! বিষয়টি অজানা নয় আন্দোলনরত চিকিৎসকরাও। ফলে চাপ বাড়ছিল। 

মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বেশ বুঝতে পারছেন তাঁরাও। তারই জেরে কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে করেছেন তাঁরা। অবশেষে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালেন তাঁরা।


```