Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুনিয়র চিকিৎসকরা সীমা ছাড়িযে যাচ্ছেন, সৌগতর পর এবার হুঁশিয়ারি অসিত মজুমদারের

প্রসঙ্গত, একটানা প্রায় ৪০ দিন ধরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কলকাতা তথা রাজ্যের জুনিয়র চিকিৎসকরা।

জুনিয়র চিকিৎসকরা সীমা ছাড়িযে যাচ্ছেন, সৌগতর পর এবার হুঁশিয়ারি অসিত মজুমদারের

অসিত মজুমদার। তৃণমূল বিধায়ক।

শেষ আপডেট: 18 September 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: সৌগত রায়ের পর এবার অসিত মজুমদার।

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, "সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও ওরা কাজে যোগ দেয়নি। উল্টে ডিস্কো বাজিয়ে নাচছিল। তিন চারজন অফিসারের ট্রান্সফার হয়েছে তো কী হয়েছে। তারা তো অন্য কোথাও চাকরি করবে। এই যে দেখানো হচ্ছে অভূর্তপূর্ব জনজাগরণ এগুলো ভিত্তিহীন। এটা জুনিয়র চিকিৎসকদের জয় বলে মনে করি না।"

বুধবার একই কায়দায় জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করলেন চুঁচড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অসিত বললেন, "মমতাদি অনেক স্নেহ দেখাচ্ছেন। তারপরও জুনিয়র চিকিৎসকরা যা করছেন সেটা কিন্তু বাড়াবাড়ি। ওরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।"

এখানেই না থেমে তৃণমূল বিধায়ক বলেন, "চিকিৎসক হিসেবে ওরা ওদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এই জিনিস কিন্তু মানুষ আর বেশিদিন বরদাস্ত করবে না।"

প্রসঙ্গত, একটানা প্রায় ৪০ দিন ধরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কলকাতা তথা রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সোমবার রাতে বৈঠকের পরে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেও আন্দোলন প্রত্যাহার করা তো দূরে থাক, ফের নতুন শর্ত সামনে এনেছে আন্দোলনকারীরা।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অসিত মজুমদার। মঙ্গলবার একই কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন সৌগত রায়ও। 

দমদমের সাংসদ এও বলেন, "ওরা যে ভাবে একের পর এক বৈঠক ভেস্তে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তাতে তৃণমূল কর্মী হিসেবে গায়ে জ্বালা ধরেছে। তবে সেই তো মমতার হস্তক্ষেপেই সমাধান করতে হল। গা জ্বললেও আমরা এতদিন কিন্তু কোনও মন্তব্য করিনি। দল থেকে নির্দেশ ছিল। তবে আন্দোনকারীদের বলব, অনেক আন্দোলন হয়েছে, এবার ওরা কাজে ফিরুক, বাস্তবের মুখোমুখি হোক।"


```