Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যে কোনও মুহূর্তে জট কাটতে পারে, বললেন জুনিয়র ডাক্তাররা, নবান্নে জানালেন আলোচনায় বসতে রাজি

অচলাবস্থা কাটাতে রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা। নবান্নে ইতিমধ্যে ই-মেল করে বিষয়টি জানিয়ে দিয়েছেন তাঁরা।

যে কোনও মুহূর্তে জট কাটতে পারে, বললেন জুনিয়র ডাক্তাররা, নবান্নে জানালেন আলোচনায় বসতে রাজি

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 September 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: অচলাবস্থা কাটাতে রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা। নবান্নে ইতিমধ্যে ই-মেল করে বিষয়টি জানিয়ে দিয়েছেন তাঁরা।

জুনিয়ার ডাক্তাররা বলেন, আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী আজকে আসায় আমরা খুবই খুশি। আমাদের পাঁচদফা দাবিকে সামনে রেখেই আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন আমরা সেখানেই আলোচনায় বসতে রাজি।

জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, "আমাদের দাবি পূরণ হলে যে কোনও মুহূর্তে জট কাটতে পারে। পাঁচদফা দাবিতে বৈঠক হবে। এবং স্বচ্ছতা রেখেই সেই বৈঠক হবে। এটা নিশ্চিত হলে আমাদের বৈঠকে যোগ দিতে কোনও আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যদি এখনই আমাদের ডেকে পাঠান আমরা এখনই বৈঠকে যোগ দিতে রাজি।" 

জুনিয়র ডাক্তাররা আরও জানান, প্রথম থেকেই পাঁচদফা দাবিতে তাঁরা বৈঠক চাইছেন। এটা জেনেই মুখ্যমন্ত্রী ধর্নার ৩৫ দিনের মাথায় তাঁদের সঙ্গে দেখা করে সদর্থক বার্তা দিয়ে গেছেন। এতেই প্রমাণ হয় তাঁদের দাবি ন্যায়সঙ্গত। মুখ্যমন্ত্রী নিজে ধর্নাস্থলে আসাটাও একটা সদর্থক বার্তা বলেই মনে করছেন তাঁরা। তাই অচলাবস্থা কাটার ব্যাপারে তাঁরা আশাবাদী।

অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাজ্যের আবেদনে সাড়া দিয়ে নবান্নে যান জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে ১৫ জন প্রতিনিধিকে ডাকা হলেও পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাঁদের ৩২ জন প্রতিনিধিকেই বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়। বিকেল ৫ টায় বৈঠকের সময়সীমা নির্ধারিত ছিল। তবে ডাক্তারদের বাস পৌঁছয় বিকেল ৫টা ২৩ মিনিটে। এরপর বৈঠক সরাসরি সম্প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবি মেনে নেয়নি প্রশাসন। তা নিয়ে দীর্ঘক্ষণ টানাপড়েন চলে। রাজ্যের মুখ্যসচিব ও ডিজি নিজে এসে বোঝানোর পরেও রাজি হননি জুনিয়র ডাক্তাররা। শেষমেশ ভেস্তে যায় বৈঠক।

শনিবার আচমকাই স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধর্নামঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনায় বসে এই অচলাবস্থা কাটানোর জন্য আহ্বান জানান জুনিয়র ডাক্তারদের।


```