Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কড়ায় গণ্ডায় আন্দোলনের হিসেব দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ৬ দফা প্রশ্ন রাখল অ্যাসোসিয়েশন

দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার হিসেব বুঝিয়ে দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ব্যাপারটাকে একপ্রকার চাপে পড়ে নতিস্বীকার বলেই দেখছে 'অ্যাসোসিয়েশন'। ৬ দফা প্রশ্নও রেখেছে তারা। 

কড়ায় গণ্ডায় আন্দোলনের হিসেব দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ৬ দফা প্রশ্ন রাখল অ্যাসোসিয়েশন

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন

শেষ আপডেট: 17 April 2025 21:10

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনে কত টাকা খরচ হয়েছে, কোন কোন খাতে খরচ হয়েছে, তার কড়ায় গণ্ডায় হিসেব দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ২৪ ঘণ্টার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের দেওয়া হিসেব দেখে ৬ দফা প্রশ্ন রাখল চিকিৎসকদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। 

তরুণী চিকিৎসকের খুন–ধর্ষণের বিচার চেয়ে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বিপুল টাকা অনুদান পেয়েছে তারা, খরচও হয়েছে লাগাতার আন্দোলন চালাতে। কিন্তু এই পাল্টা সংগঠনের তরফে বারবার দাবি করা হয়েছে, কেন অ্যাকাউন্টের তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না। 

দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার হিসেব বুঝিয়ে দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ব্যাপারটাকে একপ্রকার চাপে পড়ে নতিস্বীকার বলেই দেখছে 'অ্যাসোসিয়েশন'। ৬ দফা প্রশ্নও রেখেছে তারা। 

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রশ্ন

১। মাত্র তিনটি অ্যাকাউন্ট থেকে সংগৃহীত টাকার হিসাব দিয়েছে তারা, কিন্তু অফলাইনে, নিজস্ব অ্যাকাউন্টে কলেজে কলেজে যে সংগ্রহ অভিযান করেছে তার হিসাবটা কোথায়?

২। আমরা প্রথম থেকেই, অভয়া দিদির পরিবারের হাতে সংগৃহীত অর্থ তুলে দেওয়ার দাবি জানিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। কেন? অভয়া দিদির জন্য বিচারের নামে সংগৃহীত অর্থ কি WBJDF এর "রাজনৈতিক" উদ্দেশ্যের রসদ?

৩। WBJDF কাল নিজে মুখে জানিয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। আচ্ছা, একটা রাজনৈতিক দলের ঠিকানা কী করে আরজি কর হাসপাতালের বয়েজ হোস্টেলের ৩২ নম্বর ঘর হিসাবে লিপিবদ্ধ থাকতে পারে?

৪। ধর্মতলাতে অনশন কর্মসূচিতে সাড়ে চার লাখ টাকা খরচ কী করে সম্ভব?

৫। এতদিন WBJDF সাধারণ মানুষকে বুঝিয়ে আসছিল আইনজীবীরা তাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছেন, তাহলে ৪৭ লক্ষ টাকা কোন আইনি খাতে ব্যয় করা হল? তাহলে এটাও একটা ফেক নিউজ ছিল?

৬। স্বাস্থ্যভবন অভিযানের নামে ১৮ লক্ষ টাকার হিসাব কীভাবে করা হয়েছে? এই তো তারা বলত সাধারণ মানুষ সুইগি, জোম্যাটো করে খাবার পাঠিয়েছেন। আবার লাখ লাখ টাকা জল, বিস্কুট ইত্যাদি কেন কিনতে হল?


```