Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্চের তুলনায় জুনে বেড়েছে মুদ্রাস্ফীতি

দ্য ওয়াল ব্যুরো : জুনে ভোগ্যপণ্যের মূল্যসূচক বা পাইকারি মুল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি হয়েছে ৬.০৯ শতাংশ। সোমবার সরকার এই তথ্য জানিয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে কেবল খাদ্যপণ্যের মূল্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার প্রকাশ করা হয়েছিল। সামগ্রিকভ

মার্চের তুলনায় জুনে বেড়েছে মুদ্রাস্ফীতি

শেষ আপডেট: 13 July 2020 12:52

দ্য ওয়াল ব্যুরো : জুনে ভোগ্যপণ্যের মূল্যসূচক বা পাইকারি মুল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি হয়েছে ৬.০৯ শতাংশ। সোমবার সরকার এই তথ্য জানিয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে কেবল খাদ্যপণ্যের মূল্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার প্রকাশ করা হয়েছিল। সামগ্রিকভাবে ভোগ্যপণ্যের মূল্যসূচকের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার শেষবার প্রকাশিত হয়েছিল মার্চে। তখন মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৮৪ শতাংশ। অর্থাৎ কোভিড অতিমহামারী ও লকডাউনের পরিস্থিতিতে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। করোনা অতিমহামারীর ফলে সামগ্রিকভাবে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। আইএমএফ থেকে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রেই কাজকর্ম কমবে। অর্থনীতি সংকুচিত হবে ৪.৫ শতাংশ হারে। অর্থনীতির এই সংকোচন ঐতিহাসিক। কারণ নিকট অতীতে ভারতের অর্থনীতির বহর কখনও এভাবে কমেনি। তবে ২০২১ সালে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আইএমএফ আশা প্রকাশ করেছে। ২০২১ সালে ভারতের অর্থনীতি ছয় শতাংশ হারে বিকশিত হবে বলে আইএমএফ মনে করে। ২০১৯ সালে ভারতের অর্থনীতি বিকশিত হয়েছিল ৪.২ শতাংশ হারে। গত এপ্রিলে আইএমএফ বলেছিল, ২০২১ সালে ভারতের অর্থনীতি বিকশিত হবে ৭.৪ শতাংশ হারে। এদিন তার থেকে ১.৪ শতাংশ কমিয়ে দেখানো হয়েছে। চলতি বছরে বিশ্ব অর্থনীতি বিকশিত হবে ৪.৫ শতাংশ হারে। গত এপ্রিলে ওয়ার্ল্ড ইকনমিক ফোরকাস্টে বলা হয়েছিল, বিশ্ব অর্থনীতির বিকাশ হবে ৬.৮ শতাংশ। কিন্তু বুধবার তা ১.৯ শতাংশ কমিয়ে দেখানো হয়েছে। এদিন আইএমএফের চিফ ইকনমিস্ট গীতা গোপীনাথ বলেন, “এখন বিশ্ব জুড়ে যে সংকট চলছে, তা অভুতপূর্ব। আমাদের মতে চলতি বছরে ভারতের অর্থনীতি সংকুচিত হবে ৪.৫ শতাংশ হারে।” আইএমএফ জানিয়েছে, ২০২০ সালের প্রথমার্ধে অর্থনীতির ওপরে কোভিড ১৯ মহামারীর যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশি প্রভাব পড়েছে। যত তাড়াতাড়ি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছিল, বাস্তবে তা সম্ভব হবে না। চিনে এখন অতিমহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আশা করা হচ্ছে সেদেশে চলতি বছরে অর্থনীতির বিকাশ হবে এক শতাংশ হারে। তবে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চিনকে কয়েকটি ব্যবস্থা নিতে হবে। তবেই ওই বিকাশ সম্ভব হবে।

```