Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দলুয়াখাঁকি যেন আতঙ্কের আরেক নাম, রাতভর খোলা আকাশের নীচে ঘর-পোড়া বাসিন্দারা

দলুয়াখাঁকি এখন আতঙ্কের অন্য নাম। যেদিকে তাকানো যাক নজরে আসছে শুধুই পোড়া ঘর। আগুনে দগ্ধ বাঁশ-কাঠ-গেরস্থালির আনুসঙ্গিক। সোমবারের তাণ্ডবে ঘর হারিয়েছেন এই গ্রামের সিংহভাগ মানুষ।

দলুয়াখাঁকি যেন আতঙ্কের আরেক নাম, রাতভর খোলা আকাশের নীচে ঘর-পোড়া বাসিন্দারা

শেষ আপডেট: 14 November 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিতি জয়নগরের দলুয়াখাঁকি গ্রামের। সেই গ্রামই এখন আতঙ্কের অন্য নাম। যেদিকে তাকানো যাক নজরে আসছে শুধুই পোড়া ঘর। আগুনে দগ্ধ বাঁশ-কাঠ-গেরস্থালির আনুষঙ্গিক। সোমবারের তাণ্ডবে ঘর হারিয়েছেন এই গ্রামের সিংহভাগ মানুষ। খোলা আকাশের নীচে কেটেছে শীতের রাত।

সোমবার ভোরে বামনগাছি অঞ্চলের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে মারে মোটরবাইকে আসা আততায়ীরা। নিজের বাড়ির কাছেই খুন হন তিনি। আর সেই খুনের খবর জানাজানি হতেই বাঙাল বুড়ির মোড় থেকে চার কিলোমিটার দূরে দোলুয়াখাঁকি লস্করপাড়ার একাধিক বাড়িতে পরপর আগুন ধরিয়ে দেওয়া হয়। সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূলের লোকজনই তাদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়েছে।

মঙ্গলবার সকালে দলুয়াখাঁকি গ্রামে গিয়ে দেখা যায় থমথম করছে গোটা এলাকা। পুলিশ রয়েছে। বাসিন্দারা জানান, পুলিশের নিরাপত্তা পেলেও ঘরের ওম ছিল না। জোটেনি সামান্য খাবারও। বড়রা পরিস্থিতি বুঝলেও, ছোটদের নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়। সারারাত তাদের মুখেও কিছু তুলে দেওয়া যায়নি। তাঁরা বলেন, “সিপিএম করার মাসুল গুনতে হচ্ছে আমাদের। ঘরদোর কিছু নেই। কেউ সাহায্যের জন্য আসেনি। সারারাত বাচ্চাগুলোকে নিয়ে বাইরে রাত কাটাতে হয়েছে।”


```