Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, সুপারির ৪ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ

জয়নগরে তৃণমূল নেতা খুনে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রবিউল সর্দার। পুলিশ সূত্রে খবর এই রবিউলই নাকি সইফুদ্দিনকে খুন করার জন্য চার লক্ষ টাকা দিয়েছিল। পুলিশের জেরায় এমন কথা জানিয়েছে সে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, সুপারির ৪ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 3 December 2023 19:19

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে তৃণমূল নেতা খুনে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রবিউল সর্দার। পুলিশ সূত্রে খবর এই রবিউলই নাকি সইফুদ্দিনকে খুন করার জন্য চার লক্ষ টাকা দিয়েছিল। পুলিশের জেরায় এমন কথা জানিয়েছে সে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

গত ১৩ নভেম্বর বাড়ির কাছে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তাঁকে খুন করার অভিযোগ ওঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাঁকি গ্রাম। এক পর এক সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী ঘটনায় জড়িত দুজনকে হাতেনাতে ধরে ফেলে জনতা। তাদের গণপিটুনি দেওয়া হয়। সেই গণপিটুনিতে মারা যায় এক অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর। শাহরুল নামে একজনকে গ্রেফতার করা হয়। 

ইতিমধ্যে মূল অভিযুক্ত আনিসুর রহমান ও তার আরও এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে। সেখানই শোনা যায় রবিউলের নাম । শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার বাইশ হাটা এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। রবিবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়।


```