Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Joy Goswami: রামপুরহাট গণহত্যার প্রতিবাদে কাব্যগ্রন্থ প্রকাশ জয় গোস্বামীর

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে কলম ধরলেন জয় গোস্বামী (Joy Goswami)। তাঁর কাব্যগ্রন্থ 'দগ্ধ' প্রকাশিত হল গুরুচণ্ডালী প্রকাশনী থেকে। রামপুরহাটের বগটুইয়ে আট জনকে পুড়িয়ে মারার ঘটনার পরে বারবারই অভিযোগ উঠেছে, এ রাজ্যের বুদ্ধিজীব

Joy Goswami: রামপুরহাট গণহত্যার প্রতিবাদে কাব্যগ্রন্থ প্রকাশ জয় গোস্বামীর

শেষ আপডেট: 27 March 2022 15:25

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে কলম ধরলেন জয় গোস্বামী (Joy Goswami)। তাঁর কাব্যগ্রন্থ 'দগ্ধ' প্রকাশিত হল গুরুচণ্ডালী প্রকাশনী থেকে।

রামপুরহাটের বগটুইয়ে আট জনকে পুড়িয়ে মারার ঘটনার পরে বারবারই অভিযোগ উঠেছে, এ রাজ্যের বুদ্ধিজীবী মহল নীরব রয়েছেন। কেউই জোরালো প্রতিবাদ জানাচ্ছেন না, সরব হচ্ছেন না এই হিংসার বিরুদ্ধে। সে অভিযোগ যেন খানিক খণ্ডন হল জয়ের (Joy Goswami) এই কবিতাগুচ্ছ প্রকাশে।

যদিও জয় গোস্বামীকে (Joy Goswami) শাসকদল-ঘনিষ্ঠ কবি বলেই অনেকে চেনেন, তার পরেও তাঁর কলম ধরায় কুর্নিশ জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত-পাঠক-অনুগামীরর দল।

বইটির ভূমিকায় জয় লিখেছেন, "রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।"

পড়ুন একটি কবিতা (Joy Goswami)।


```