Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু সাংবাদিকতার কর্মশালা

সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজের বিবেক এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু সাংবাদিকতার কর্মশালা

শেষ আপডেট: 21 February 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজের বিবেক এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। বর্তমান যুগে সংবাদমাধ্যমের ভূমিকা দিন দিন প্রসারিত হচ্ছে। তাই আগামীর সাংবাদিকদের নিরপেক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলা প্রয়োজন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল দশ দিনের সাংবাদিকতার কর্মশালা। 

‘আমি বাংলায় গান গাই’ সমবেত সংগীত পরিবেশনের পর কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, 'সাংবাদিকতার কাজ সঠিকভাবে, সুচারুভাবে, সংবেদনশীলতা মেনে সংবাদ পরিবেশন করা। আমি আশা রাখি, এই কর্মশালায় পার্সোনাল জাজমেন্টের ক্ষেত্র বাদ দিয়ে সংবাদ বা নিউজের যে গুরুত্ব সেইটা অনুধাবন করবেন কর্মশালায় অংশগ্রহণকারীরা।

এই কর্মশালায় শতাধিক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবেন বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল, পোর্টালের সাংবাদিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, 'এই কর্মশালার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া, যাতে তাঁরা সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হন। পাশাপাশি বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।'

অন্য বক্তারা হলেন, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. তুষার পটুয়া, ড. পীযূষ পোদ্দার প্রমুখ। সংবাদ সংগ্রহ, প্রতিবেদন রচনা, মিডিয়া নীতি, এফএম সঞ্চালনা, লাইভ সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে কর্মশালায়।


```