দ্য ওয়াল ব্যুরো: ভারতে হাজার হাজার বছর আগেও ইন্টারনেট আর উপগ্রহ সংযোগ ছিল বলে বিতর্কে জড়িয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপরে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ শর্মা বললেন, মহাভারতের যুগেই শুরু হয়েছিল সাংবাদিকতা। আজ 'হিন্দি সাংবাদিকতা দিবস' উপলক্ষে তিনি ওই মন্তব্য করেন।
তাঁর কথায়, মহাভারতের যুগে হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দিতেন। ইয়ে লাইভ টেলিকাস্ট নেহি হ্যায় তো কেয়া হ্যায়?
এরপর নারদকে তিনি তুলনা করেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে।