Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যাকসিন নিলে গাঁজা ফ্রি, টিকাকরণের হার বাড়াতে নতুন উদ্যোগ আমেরিকায়

দ্য ওয়াল ব্যুরো: করোনার প্রকোপ কিছুটা থেমেছে। কিন্তু তাই বলে তো আর টিকা দেওয়ার কাজ বন্ধ করলে চলবে না। মার্কিন মুলুকে নাগরিকদের ভ্যাকসিন নিতে উৎসাহ দানের জন্য এবার তাই নয়া পন্থা অবলম্বন করল সরকার। ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা।

ভ্যাকসিন নিলে গাঁজা ফ্রি, টিকাকরণের হার বাড়াতে নতুন উদ্যোগ আমেরিকায়

শেষ আপডেট: 9 June 2021 03:55

দ্য ওয়াল ব্যুরো: করোনার প্রকোপ কিছুটা থেমেছে। কিন্তু তাই বলে তো আর টিকা দেওয়ার কাজ বন্ধ করলে চলবে না। মার্কিন মুলুকে নাগরিকদের ভ্যাকসিন নিতে উৎসাহ দানের জন্য এবার তাই নয়া পন্থা অবলম্বন করল সরকার। ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা। ওয়াশিংটনে সম্প্রতি নাগরিকদের এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। ওষুধের দোকানগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে। বলা হয়েছে, ভ্যাকসিন নিতে এলে বিনামূল্যে একটি করে গাঁজা পাবেন ক্রেতারা। তবে অবশ্যই তার জন্য বয়সের মাপকাঠি খেয়াল রাখতে হবে। ২১ বছর বা তার বেশি বয়সিরাই গাঁজা পাবেন দোকান থেকে।ওয়াশিংটনে মারিজুয়ানা বিক্রি বৈধতা পেয়েছিল ২০১২ সালে। ওয়াশিংটনে আপাতত টিকাকরণে হার কমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মাত্র ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। এই গতি আরও বাড়ানোর জন্য, মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহ দেওয়ার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। গত মাসে বার এবং মদের দোকানগুলিতেও এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ভ্যাকসিন নিতে এলেই বিনামূল্যে মদ খেতে পারবেন ক্রেতারা। ভ্যাকসিন নিলে গাঁজা পাওয়ার এই অফার অবশ্য চিরদিনের নয়। আপাতত ১২ জুলাই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। তার মধ্যেই টিকাকরণ বাড়াতে চাইছে মার্কিন সরকার। টিকাকরণের হার বাড়াতে শুধু ওয়াশিংটনেই নয়, মার্কিন মুলুকের একাধিক জায়গাতেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে ভ্যাকসিন লটারি। যেখানে ভ্যাকসিন নিলে নগদ টাকা কিংবা কলেজের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানে ভ্যাকসিন নিলে বিনামূল্যে জিনিসও দেওয়া হচ্ছে বলে খবর। খেলার টিকিট, বিমানের টিকিট এমনকি বিনামূল্যে বিয়ারও দিচ্ছেন কেউ কেউ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই পরিসংখ্যান রয়েছে ৬৩.৭ শতাংশে।

```