Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৪ সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষা কবে? দিনক্ষণ জানাল বোর্ড

২০২৪ সালের ২৮ এপ্রিল হতে চলেছে আগামী বছরের জয়েন্ট পরীক্ষা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড।

২০২৪ সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষা কবে? দিনক্ষণ জানাল বোর্ড

শেষ আপডেট: 1 November 2023 20:58

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২০২৪ সালের ২৮ এপ্রিল হতে চলেছে জয়েন্ট পরীক্ষা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড।

রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা হবে আগামী ২৮ এপ্রিল, ২০২৪ (রবিবার)। বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।” বোর্ডের সংশ্লিষ্ট দুটি ওয়েবসাইট হল: www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।

চলতি বছরে গত ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল । পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৬ মে। এরপর দেড় মাসের মধ্যে কাউন্সেলিং হয় ছাত্রছাত্রীদের। ২০২৩ সালে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী। আগামী বছরেও এপ্রিল মাসেই হতে চলেছে পরীক্ষা। এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছে বোর্ডের তরফে। মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা। পাশাপাশি আরএফআইডি-র মাধ্যমেও নজরদারি চালানো হবে।


```