
শেষ আপডেট: 6 April 2022 14:41
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এবার ডেয়ারি শিল্পেও নিজেদের ব্যবসা আরও বাড়াল জেআইএস গ্রুপ। পথ চলা শুরু হল তাদের নতুন ডেয়ারি ব্র্যান্ড 'জেওআই ফার্ম'-এর (JOI Farm)। এতে খুশি জেআইএস (JIS Group) গ্রুপের কর্তারাও।
সূত্রের খবর, প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগে হাওড়ায় 'জেওআই ফার্ম'-এর প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। সামগ্রিকভাবে 'জেওআই ফার্ম'-এর জন্য প্রায় ১৫০জন কর্মচারী নিযুক্ত করা হবে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার মধ্য কলকাতার পার্ক হোটেলে (Park Hotel) 'জেওআই ফার্ম'-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ডিরেক্টর আনমোল সিং নারুলা, জেআইএস ফার্মের ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং চিরন্ময় চট্টোপাধ্যায়, জেআইএস ফার্মের হেড অফ সেলস শীর্ষেন্দু চট্টোপাধ্যায় এবং জেআইএস ফার্মের হেড অফ মার্কেটিং সুমিত দেব।
আরও পড়ুনঃ নাম বদলে গেল বেলগাছিয়া স্টেশনের! জুড়ল থিজম্, ব্র্যান্ডিংয়ে জোর কলকাতা মেট্রোর
বহুবছর আগে জেআইএস গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় সর্দার যোধ সিং ও তাঁর ছোট ভাই সর্দার ইশার সিং পাঞ্জাবের লুধিয়ানার কাছে একটি ডেয়ারি খুলেছিলেন। এটিই ভারতে জেআইএস গ্রুপের প্রথম ব্যবসায়িক উদ্যোগ এবং এভাবেই পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন প্রান্তে তাঁদের এই ডেয়ারি ব্যবসার বিস্তার শুরু হয়।
বর্তমান পরিস্থিতিতে এই ডেয়ারি ব্যবসাকেই উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য জেআইএস গ্রুপ নিয়ে এল তাদের নতুন 'জেওআই ফার্ম'। এই ব্র্যান্ডে গুণগত পুষ্টিগুণ সম্পন্ন দুগ্ধজাত পণ্য যেমন খাঁটি দুধ, পনির এবং দই ইত্যাদি উৎপাদন করা হবে যা আধুনিক পদ্ধতিতে উচ্চ গুণমান সম্পন্ন, সম্পূর্ণ নিরাপদ ও ভেজালহীনভাবে উৎপাদিত হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পেট্রলের দামে আগুন, টাটা বাজারে আনছে আরও ৩টি ইলেকট্রিক গাড়ি
জেআইএস গ্রুপের ডিরেক্টর আনমোল সিং নারুলা জানান, "জেওআই ফার্মে ক্রিমি পনির থেকে শুরু করে জেওআই ফার্ম ক্লাসিক দই, জেওআই ফার্ম ট্র্যাডিশনাল মিষ্টি দই, জেওআই ফার্ম ক্রিমি দুধ, জেওআই ফার্ম রেগুলার মিল্ক এবং জেওআই ফার্ম লাইট মিল্ক সহ বিভিন্ন দুগ্ধজাত ব্র্যান্ড আমরা বাজারে আনছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তির পর ডেয়ারি ব্যবসার ক্ষেত্রেও জেআইএস এবার নিজেদের বিস্তার সফলভাবে করতে পারবে বলেই আমাদের আশা।"