Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অহংকারের পরিণাম! বিজেপি মাদারিহাট হারতেই মুখ খুললেন জন বার্লা

উপনির্বাচনের আগেই মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে খোশ মেজাজে দেখা গেছিল জনকে। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা এখনও বহাল।

অহংকারের পরিণাম! বিজেপি মাদারিহাট হারতেই মুখ খুললেন জন বার্লা

জন বার্লা

শেষ আপডেট: 23 November 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা বরাবরই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। কিন্তু এবারের উপনির্বাচনে উলটপুরাণ! গেরুয়া শিবিরের দখলে থাকা কেন্দ্রটি জয় করে ফেলেছে তৃণমূল। এই বিজেপির এই হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বললেন, অহংকারের পতন হয়েছে।

উপনির্বাচনের আগেই মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে খোশ মেজাজে দেখা গেছিল জনকে। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা এখনও বহাল। এই অবস্থায় বিজেপির মাদারিহাটের পরাজয় নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না জন বার্লা। তাঁর কথায়, 'যার সঙ্গে চা বাগানের কোনও যোগাযোগ নেই, মানুষের কোনও যোগাযোগ নেই, তাঁকে নেতা করা হলে এমনই ফল হবে। এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না।' 

পর্যবেক্ষকদের মতে, 'চা বাগানের ভোট তাঁরাই পাবে', অতিরিক্ত এই আত্মবিশ্বাসী ডোবাল বিজেপিকে। তবে শুধু এই একটি কারণ নয়, শাসকের প্রার্থী নির্বাচন, বিজেপির কোন্দল, গেরুয়া শিবিরের প্রাক্তন সাংসদ জন বার্লার বেসুরো আচরণও তৃণমূলকে চা বাগানে জিততে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। এদিকে খোদ জন বার্লার বক্তব্য, এই ফলাফল অহংকারের পরিণাম। 'ওয়ান ম্যান আর্মি' নেতৃত্বের খেসারত দিতে হল বিজেপিকে। এই মন্তব্য করে তিনি যে পরোক্ষে মনোজ টিগ্গাকে নিশানা করলেন সেটা আলাদা করে বোঝাতে হবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নামোল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন বার্লা। বলেছিলেন, 'এমন ভাবখানা যে ও শুধু এমপি নয়, ওই জেলায় দলের জেলার চেয়ারম্যান, ওই যেন বিধায়ক। ওয়ান ম্যান আর্মি যাকে বলে আর কি! ও যদি একাই সব বুঝে নিতে পারে তাহলে বাকিদের দলে থেকে লাভ কি?'

এবারের লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দেয়। সূত্রের খবর, ভোটে জেতার পর থেকেই এলাকায় একচেটিয়া দাপট শুরু করেছেন মনোজ। তার জেরে ক্রমশ কোনঠাসা হয়েই দল বদলাতে মরিয়া জন বার্লা। আর উপনির্বাচনের এই ফলাফলে তাঁর রোষানলে বিজেপি যে আরও বেশি করে পড়বে তা স্পষ্ট। 


```