Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আকবরের চেয়ে বড় রানা প্রতাপ, বললেন যোগী

দ্য ওয়াল ব্যুরো : মোগল সম্রাট আকবর নন, প্রকৃতপক্ষে মহান শাসক হলেন মহারানা প্রতাপ । এই মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তিনি বলেন, রানা প্রতাপ প্রবল পরাক্রান্ত মোগল বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সাহস দ

আকবরের চেয়ে বড় রানা প্রতাপ, বললেন যোগী

শেষ আপডেট: 15 June 2018 10:59

দ্য ওয়াল ব্যুরো : মোগল সম্রাট আকবর নন, প্রকৃতপক্ষে মহান শাসক হলেন মহারানা প্রতাপ । এই মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তিনি বলেন, রানা প্রতাপ প্রবল পরাক্রান্ত মোগল বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিলেন। এমন সাহসী পুরুষ ইতিহাসে বিরল। বৃহস্পতিবার মহারানা প্রতাপ জয়ন্তীতে ভাষণ দেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, হলদিঘাটের যুদ্ধে কে জিতেছিল বড় কথা নয়। আসল কথা হল, রানা প্রতাপ সেই সময়কার সবচেয়ে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আরাবল্লীর পার্বত্য অঞ্চলে তিনি দীর্ঘকাল লড়াই চালিয়েছিলেন। শেষপর্যন্ত তিনি  মোগল বাহিনীর হাত থেকে তাঁর সবকটি দুর্গ পুনর্দখল করেন। এইভাবে তিনি মোগল আক্রমণের মুখে নিজের সম্মান রক্ষা করেছিলেন। আজও তাঁর প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি।

```