Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দেওয়ালিতে অযোধ্যায় যোগী আদিত্যনাথ, দিতে পারেন ‘সুখবর’

দ্য ওয়াল ব্যুরো : আগামী ৬ নভেম্বর দেওয়ালি উৎসব পালন করতে অযোধ্যায় যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বিজেপি সমর্থকরা আশা করছেন, তিনি কোনও ‘সুখবর’ দিতে পারেন । অর্থাৎ রামমন্দির নির্মাণের ব্যাপারে তিনি কোনও পরিকল্পনা ঘোষণা কর

দেওয়ালিতে অযোধ্যায় যোগী আদিত্যনাথ, দিতে পারেন ‘সুখবর’

শেষ আপডেট: 3 November 2018 07:52

দ্য ওয়াল ব্যুরো : আগামী ৬ নভেম্বর দেওয়ালি উৎসব পালন করতে অযোধ্যায় যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বিজেপি সমর্থকরা আশা করছেন, তিনি কোনও ‘সুখবর’ দিতে পারেন । অর্থাৎ রামমন্দির নির্মাণের ব্যাপারে তিনি কোনও পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে অনেকে মনে করছেন। উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডে বলেন, যোগী আদিত্যনাথ একজন সাধু । তিনি অযোধ্যার জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছেন । দেওয়ালিতে তিনি মন্দির নির্মাণ নিয়ে কোনও সুখবর দেবেন । দীপোৎসবের সময়েই তিনি জানাবেন, কোন পথে মন্দির নির্মাণ করা যেতে পারে । এর আগে আর এস এসের মুখপাত্র ভাইয়াজি যোশি বলেন, আমরা ১৯৯০ সালে যেমন রামমন্দির নিয়ে প্রচার শুরু করেছিলাম, আবার তেমন পথে নামতে তৈরি । কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রাম জন্মভুমি-বাবরি মসজিদ বিতর্কে দ্রুত শুনানিতে রাজি হয়নি । আরএসএস থেকে দাবি জানানো হয়েছে, সরকার আইন করে রামমন্দির বানানোর পথ প্রশস্ত করুক । গত বুধবার যোগীও বলেন, অযোধ্যা বিতর্কের দ্রুত সমাধান চাই । যদি ঠিক সময়ে বিচার হয়, তবে ভালো । কিন্তু বিচারে দেরি হলে তা অবিচার বলেই ধরে নিতে হবে । বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, যোগী দেওয়ালিতে অযোধ্যায় নানা উন্নয়নমুলক কাজের ঘোষণা করবেন। তার মধ্যে থাকবে জাদুঘর, আর্ট গ্যালারি, বিমানবন্দর । সেসবই উৎসর্গ করা হবে প্রভু রামকে । একইসঙ্গে যোগী অযোধ্যার মানুষকে বুঝিয়ে বলবেন, রামমন্দির নিয়ে তিনি কী করতে চলেছেন । অযোধ্যায় সরযূ নদীর তীরে রামের বিশাল মূর্তি নির্মাণ করার কথাও ঘোষণা করতে পারেন যোগী । রাজ্য সরকার স্থির করেছে ১০০ মিটার দীর্ঘ রামের মূর্তি তৈরি করা হবে । তাতে খরচ হবে ৩৩০ কোটি টাকা । নদীর তীরে ৩৬ মিটার উঁচু বেদীর ওপরে মূর্তিটি স্থাপন করা হবে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে পি মৌর্য বলেন, রামমন্দিরের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন । কিন্তু অযোধ্যায় রামলালার মূর্তি নির্মাণ কেউ ঠেকাতে পারবে না ।

```