Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইডেন জিনপিং ফোনালাপ সাত মাস পর, কী কথা হল দুই প্রতিদ্বন্দ্বী প্রধানের

দ্য ওয়াল ব্যুরো: সাত মাস পর ফোনে কথা বললেন বাইডেন (Biden) আর জিনপিং (Xinping)। আমেরিকা আর চিনের দুই প্রধানের এই বাক্যালাপ আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষত তালিবান সমস্যা যখন আফগানিস্তানে মাথা চারা দিয়ে উঠেছে, তাকে কেন্দ্র

বাইডেন জিনপিং ফোনালাপ সাত মাস পর, কী কথা হল দুই প্রতিদ্বন্দ্বী প্রধানের

শেষ আপডেট: 10 September 2021 03:14

দ্য ওয়াল ব্যুরো: সাত মাস পর ফোনে কথা বললেন বাইডেন (Biden) আর জিনপিং (Xinping)। আমেরিকা আর চিনের দুই প্রধানের এই বাক্যালাপ আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষত তালিবান সমস্যা যখন আফগানিস্তানে মাথা চারা দিয়ে উঠেছে, তাকে কেন্দ্র করে হোয়াইট হাউস আর বেজিংয়ের চাপানউতোর জারি আছে, তখনই দীর্ঘ সাত মাস পর বেজিংয়ে শি জিনপিংয়ের কাছে ফোন গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্কুল খোলার জন্য ছোটদের টিকাকরণ বাধ্যতামূলক নয়: কেন্দ্র কী কথা হল দুই প্রধানের? সূত্রের খবর, চিনা প্রেসিডেন্টকে ফোন করে শান্তির বার্তা দিতে চেয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আমেরিকা আর চিনের মধ্যে যে প্রতিযোগিতা রয়েছে তা যেন দ্বন্দ্বে পরিণত না হয়। দ্বন্দ্ব চায় না আমেরিকা, বার্তা দিয়েছে হোয়াইট হাউস। বাইডেন জিনপিং শেষবার ফোনে কথা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, যখন বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে সদ্য মার্কিন মসনদে বসেছিলেন। সেসময় প্রায় ঘণ্টা দুই কথা বলেন দুই প্রধান। চিন আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের নীতি থেকে খানিক সরে এসে বরাবর কূটনীতি বজায় রাখতে চেয়েছেন বাইডেন। অতি আগ্রাসী নীতি থেকে তিনি সরে এসেছেন। কিন্তু এদিন হোয়াইট হাউসের তরফে এটা পরিষ্কার করে দেওয়া হল যে এই কূটনীতিই আগামী দিনে প্রয়োজন হলে ভয়ানক হয়ে উঠতে পারে। দুই দেশের সম্পর্ক দায়িত্বশীল ভাবে সামলাতে হবে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেনা সরে যাওয়ার পরেই আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। এদিকে চিন তালিবান সরকারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। বাকিদেরও তালিবানের প্রতি বিরূপ না হওয়ার অনুরোধ করেছে শি জিনপিংয়ের সরকার। তাকে কেন্দ্র করে আমেরিকা এবং চিনের দ্বৈরথ আরও উত্তপ্ত হয়েছে গত কয়েকদিনে। তার মাঝেই বৃহস্পতিবারের এই ফোনালাপ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```