Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: ফের কালীঘাটে মমতার বাড়ির সামনে চাকরিহারারা, বলছেন, 'জানি মুখ্যমন্ত্রী বাড়িতেই আছেন'

ফের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হলেন তিনজন চাকরিহারা। তবে এবার আর কোনও পূর্ব-নোটিশ বা পুলিশের অনুমতি নিয়ে আসেননি তাঁরা। 

SSC: ফের কালীঘাটে মমতার বাড়ির সামনে চাকরিহারারা, বলছেন, 'জানি মুখ্যমন্ত্রী বাড়িতেই আছেন'

ফের কালীঘাটে চাকরিহারা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 June 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: ফের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হলেন তিনজন চাকরিহারা। তবে এবার আর কোনও পূর্ব-নোটিশ বা পুলিশের অনুমতি নিয়ে আসেননি তাঁরা। দাবি, “আমাদের কাছে খবর আছে, আজ মুখ্যমন্ত্রী বাড়িতেই আছেন। তাই এবার সাক্ষাৎ পাওয়ার আশায় এসেছি।”

বৃহস্পতিবার রাতেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। ফলে শুক্রবার সকালে তাঁর কালীঘাটের বাড়িতে থাকার সম্ভাবনা নিয়েই আশাবাদী হয়েছেন ওই চাকরিপ্রার্থীরা। তাঁদের উদ্দেশ্য, মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরা।

এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কালীঘাটে গিয়েছিলেন যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের এক প্রতিনিধিদল। কিন্তু শেষমেশ দেখা হয়নি। তাঁদের সঙ্গে প্রথমে কালীঘাট থানার পুলিশ কথা বলে, নাম ও স্কুলের বিবরণ সংগ্রহ করে। কিন্তু ততক্ষণে মুখ্যমন্ত্রী নবান্নের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন, ফলে সাক্ষাৎ অসম্পূর্ণ থেকে যায়।

অন্যদিকে, ‘টেইন্টেড’ বা বিতর্কিত তালিকাভুক্ত শিক্ষকদের একাংশ নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু তাঁদেরও শুধু চিঠি জমা দিয়েই ফিরে আসতে হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সফরে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করারও মরিয়া চেষ্টা করেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধিরা।

যদিও সেই চেষ্টাও ব্যর্থ হয়। মঞ্চের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, “প্রধানমন্ত্রী ভাষণে যেভাবে ইঙ্গিত দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে উনি বিষয়টা জানেন। কিন্তু তাও আমাদের সঙ্গে দেখা না হওয়ায় আমরা হতাশ। এদিকে চাকরিহারাদের নজর এখন প্রকাশ হতে চলা এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তির দিকে। তাঁদের বক্তব্য, “বিজ্ঞপ্তি আসলে অনেক প্রশ্নের উত্তর মেলে যাবে। তার পরেই আমরা আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করব।”


```