Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'আলোচনা সদর্থক', এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিহারাদের একাংশ

১২ জন প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছিলেন। বৈঠক শেষে তাঁরা জানান, আলোচনা সদর্থক হয়েছে।  

SSC: 'আলোচনা সদর্থক', এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিহারাদের একাংশ

সাংবাদিকদেক মুখোমুখি চাকরিহারাদের একাংশ - নিজস্ব ছবি

শেষ আপডেট: 29 April 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case) সুপ্রিম কোর্টের রায়ের পর ২৬ হাজার চাকরিহারারা অথৈজলে পড়েছেন। এদিকে দীর্ঘ টালবাহানার পর ডিআই অফিসে যে সমস্ত শিক্ষকদের নামের তালিকা দেওয়া হয়েছিল তাতে একাংশের নাম নেই। সেই চাকরিহারারাই (Jobless Teachers) এসএসসি দফতরের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভ করছিলেন। দাবি ছিল, এসএসসি চেয়ারম্যানের (SSC Chairman) সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার তাঁদেরই ১২ জন প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছিলেন। বৈঠক শেষে তাঁরা জানান, আলোচনা সদর্থক হয়েছে।  

চাকরিহারাদের একাংশ (টেন্টড) এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাঁদের মধ্যে কমলেশ কপাট নামের এক চাকরিহারা স্পষ্ট বলেন, ''আলোচনা সদর্থক। তবে দুই পক্ষের মধ্যে কী কথা হয়েছে তা প্রকাশ্যে বলতে পারব না। তার জন্য ক্ষমাপ্রার্থী। এতগুলি মানুষের রুটিরুজির স্বার্থে, সংগঠনের স্বার্থে কিছুদিন চুপ করে থাকতেই হবে।'' তবে যতদিন পর্যন্ত সমস্যার ১০০ শতাংশ সমাধান না হচ্ছে ততদিন অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা। 

এসএসসি চেয়ারম্যান তাঁদের দাবির সঙ্গে সম্মতি পোষণ করেছেন বলে দাবি করেছেন যোগ্য তালিকায় নাম নেই এমন এক চাকরিহারা। বক্তব্য, এমনিতেই উল্টো দিকে এক প্রতিপক্ষ রয়েছে যারা তাঁদের শত্রু ভাবেন। এই বিষয়টির সঙ্গেও তাঁদের লড়তে হচ্ছে। তাই কী আলোচনা হল, তা নিয়ে এখনই কোনও কথা বলবেন না তাঁরা। গত শনিবারই এই চাকরিহারারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন। কিন্তু তাঁদের এই ধর্না বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশি আশ্বাসে কয়েক ঘণ্টার মধ্যেই তা উঠে যায়। 

চাকরিহারাদের প্রশ্ন ছিল, ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত নয়। তার পরেও এসএসসি কী করে তাঁদের ‘অযোগ্য’ বলে বেতন বন্ধ করে দিতে পারে? শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয় নিয়েই আলোচনা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু যে সময়ে অবস্থান চলছিল সেই সময়ে ব্রাত্য বাড়িতে ছিলেন না। তাঁর দেখা না পেয়ে মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রতিবাদীরা। পরে পুলিশ এসে তাঁদের আশ্বাস দেয় যে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের আর্জি পৌঁছে দেওয়া হবে। এর কিছু পরেই খোদ শিক্ষামন্ত্রীর তরফে বার্তা আসে তাঁদের কাছে। সে কারণে অবস্থান উঠে যায়। 

প্রসঙ্গত, অযোগ্য নয়' (Non Tainted) এমন শিক্ষকদের নামের তালিকা থেকে নতুন করে ১,৮০৩ জনের নাম বাদ দিয়েছে সরকার। সেই নতুন তালিকা গত মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ডিআই দফতরে পৌঁছয়।


```