Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জীবনটা নরক করে দিয়েছে, হকের অধিকার ছিনিয়ে নিতে' অবস্থানে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

কার স্বার্থে নিয়োগ আটকে রাখা হয়েছে? বড় প্রশ্ন চাকরিহারাদের।

'জীবনটা নরক করে দিয়েছে, হকের অধিকার ছিনিয়ে নিতে' অবস্থানে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থানে চাকরিপ্রার্থীরা। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 23 April 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির (SSC Scam) ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। চাকরি খুইয়ে গত সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। এবার নিজেদের হকের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলন তীব্রতর করার ডাক দিল প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Job Seeker)।

২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ধর্না বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিকের শূন্যপদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ ও অবিলম্বে ন্যূনতম ৫০ হাজার শূন্যপদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

চাকরিহারাদের সাফ কথা, "সাত বছর ধরে পথে বসে রয়েছি, সরকার শুধু ললিপপ দেখাচ্ছে। ভাঁওতাবাজি করছে। দ্রুত নিয়োগের নোটিফিকেশন জারি করে যোগ্যদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে"।

তাঁদের কথায়, আর শুধু প্রতিশ্রুতিতে কাজ হবে না, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না অবস্থান চলবে। এদিন শিয়ালদহ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার কথা ছিল চাকরিপ্রার্থীদের। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় পরে করুণাময়ী থেকে মিছিল করে তাঁরা সংসদ অফিসে পৌঁছন। সেখানেই চলছে ঘেরাও অভিযান। এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। 

তাঁদের কথায়, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে নবান্ন থেকে দাবি করছেন, ১ লাখ শূন্যপদ আছে কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের দিক থেকে। তাহলে কার স্বার্থে নিয়োগ আটকে রাখা হয়েছে? সংসদ থেকে যথাযথ উত্তর না পেলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


```