
শেষ আপডেট: 27 September 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: চাকরিপ্রার্থীদের আচমকা অভিযানকে ঘিরে বুধবার দুপুরে উত্তেজনা ছড়াল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। এদিন দুপুর ২টো নাগাদ আচমকা কিছু চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন বলে অভিযোগ। গোটা ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায় (job seekers Suddenly in front of Chief Minister's house, excitement in Kalighat)।
নিজেদের ২০০৯ সালের চাকরিপ্রার্থী হিসেবে দাবি করে ওই তরুণ, তরুণীদের বক্তব্য, "এক যুগ অতিক্রান্ত। এখনও চাকরি পেলাম না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।"
চাকরির দাবিতে এদিন দুপুরে শহরে মিছিলের ডাক দিয়েছে গ্রুপ ডির চাকরিপ্রার্থীরা। 'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে মিছিল শুরু হয়ে নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে। স্বভাবতই ওই মিছিলকে ঘিরে সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় পুলিশি প্রহরা রয়েছে চোখে পড়ার মতো।

আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানান, সেকারণেই কাউকে কিছু না জানিয়ে এদিন তাঁরা চোরাগোপ্তা অভিযানের সিদ্ধান্ত নেন। কালীঘাটে হরিশ চ্যাটার্জী স্ট্রিট ধরে রীতিমতো মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে দৌড়তে শুরু করেন তাঁরা। আচমকা চাকরি প্রার্থীদের এমন আচরণে রীতিমতো নাস্তানাবুদ হতে হয় পুলিশ কর্মীদের। পরে আন্দোলনকারীদের আটক করে পুলিশ।
আরও পড়ুন: জমি মাফিয়াদের আক্রোশেই তৃণমূলের প্রধানকে শুটআউট, পাটনা থেকে গ্রেফতার 'সুপারি কিলার'