Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ধর্নামঞ্চে নববর্ষ পালন, গণেশ পুজো করে সরকারের ঘুম ভাঙানোর ডাক চাকরিপ্রার্থীদের

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখের দিনেও জারি থাকল আন্দোলন শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের (Job seekers) ধর্নায় (Dharna Mancha) ছেদ পড়ল না নতুন বছরেও (new year)। দিন যত বাড়ছে, আন্দোলনের ঝাঁঝ ততই বাড়ছে। কোনও প

ধর্নামঞ্চে নববর্ষ পালন, গণেশ পুজো করে সরকারের ঘুম ভাঙানোর ডাক চাকরিপ্রার্থীদের

শেষ আপডেট: 15 April 2023 11:35

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখের দিনেও জারি থাকল আন্দোলন শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের (Job seekers) ধর্নায় (Dharna Mancha) ছেদ পড়ল না নতুন বছরেও (new year)। দিন যত বাড়ছে, আন্দোলনের ঝাঁঝ ততই বাড়ছে। কোনও পুজো-পার্বন বা উৎসবে সেই প্রতিবাদে ভাটা পড়ছে না। আজ, নতুন বাংলা বছরের শুরুতেও প্রতিবাদ জারি রাখলেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি পালন করলেন নববর্ষও।

পয়লা বৈশাখের দিন সকাল থেকে রোজের মতোই ধর্না চলছে। পাশাপাশি নানারকম স্লোগান তুলে, হাতে লেখা পোস্টার নিয়েও বিক্ষোভ দেখানো হয়। শনিবার এই বিক্ষোভ আন্দোলন পা দিল ৭৬০ দিনে। ধর্নামঞ্চে লক্ষ্মী-গণেশ পুজোর আয়োজনও করেন চাকরিপ্রার্থীরা। এরপর সিদ্ধিদাতা গণেশের কাছে তাঁরা প্রার্থনা করেন, যেন শীঘ্রই তাঁদের দুঃখ দুর্দশা ঘুচে যায়। সেখানে এক চাকরিপ্রার্থী বলেন, 'আজ বছরের প্রথমদিনে আমরা রাস্তায় বসে। তাই গণেশ পুজো করে সরকারের ঘুম ভাঙাতে চাইলাম।'

শুধু নববর্ষের পুজো নয়, সেখানে রোজাও রাখছেন কয়েকজন আন্দোলনকারী। এই নিয়ে এক মুসলিম চাকরিপ্রার্থী বলেন, 'আমি নিয়ম করে রোজা রেখেছি বলে সারাদিন জলও খাচ্ছি না। এই গরমের মধ্যেও রোদে বসে রয়েছি। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। সরকার দাবি না মানলে এই লড়াই চলবেই।' যেখানে গোটা বাংলা উৎসবে মেতে উঠছে, আলোয় সাজছে, সেখানে এই ধর্নামঞ্চ যেন প্রদীপের তলার মতো অন্ধকারে ঢাকা।

হৈমন্তীর ফ্ল্যাটে হানা সিবিআইয়ের, গোপালের মাকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে গেছে এজেন্সি


```