Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডিতে প্রচুর নিয়োগ হচ্ছে ডেপুটেশনে, অফিসার থেকে ক্লার্ক, স্টাফ ড্রাইভার

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ঘটনাচক্রে ততই যেন রাজ্যে রাজ্যে ইডির তদন্ত-তল্লাশির গতি বাড়ছে। এহেন পরিস্থিতিতে দেখা গেল, বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টর টুইট করে জানিয়েছে, ডেপুটেশনে তারা শীঘ্রই কিছু অফিসার, ক্লার্ক, স্টেনোগ্রাফার নিয়োগ করতে চায়।

ইডিতে প্রচুর নিয়োগ হচ্ছে ডেপুটেশনে, অফিসার থেকে ক্লার্ক, স্টাফ ড্রাইভার

শেষ আপডেট: 24 January 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ঘটনাচক্রে ততই যেন রাজ্যে রাজ্যে ইডির তদন্ত-তল্লাশির গতি বাড়ছে। এহেন পরিস্থিতিতে দেখা গেল, বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টর টুইট করে জানিয়েছে, ডেপুটেশনে তারা শীঘ্রই কিছু অফিসার, ক্লার্ক, স্টেনোগ্রাফার নিয়োগ করতে চায়।

এ ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওয়েবসাইটে (https://enforcementdirectorate.gov.in/vacancies) গত ৩ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। হতে পারে সেই বিজ্ঞপ্তি খুব বেশি নজরে আসেনি বলে এদিন টুইট করা হয়েছে।

ইডির ওই টুইটে জানানো হয়েছে, সরকারের অন্য দফতর থেকে ডেপুটেশনে নিয়োগ করা হবে তাদের দফতরে। তাদের ডেপুটি ডিরেক্টর, অ্যাসিসট্যান্ট লিগাল অ্যাডভাইজর, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, এনফোর্সমেন্ট অফিসার, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিসট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র সিপাই, এবং চালকের শূন্য পদ রয়েছে। কোন পদের জন্য কত পে স্কেল এবং পে ম্যাট্রিক্স কত তাও বিশদে বলা হয়েছে। নিচে সেই বিজ্ঞপ্তি দেওয়া হল।

ইডির যে বিভিন্ন আঞ্চলিক দফতরে কর্মীর অভাব হচ্ছে, তা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রসঙ্গে আদালতে শুনানির সময়েও সেই প্রসঙ্গ উঠে এসেছিল।

তবে লোকসভা ভোটের আগে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে বিরোধীরা খোঁচা দিতে ছাড়ছেন না। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এ ব্যাপারে বলেন, “ভোটের আগে যে এজেন্সিকে বেছে বেছে বিরোধীদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে আর রহস্য নেই। আমি তো বলছিই, আইটি-ইডি-সিবিআই বিজেপির ঘর জামাই”।


```