Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার বন্দনা করা চাকরিহারারা দিল্লি যাচ্ছে, ওখানে পুলিশের লাঠির সাইজ আট ফুট: শুভেন্দু

সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করে চাকরিহারাদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না।

মমতার বন্দনা করা চাকরিহারারা দিল্লি যাচ্ছে, ওখানে পুলিশের লাঠির সাইজ আট ফুট: শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 14 April 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের সমস্যার কথা গোটা দেশকে জানাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন চাকরিহারাদের একাংশ (SSC Job Deprived)। যন্তরমন্তরে অবস্থানেও বসতে চলেছেন তাঁরা। সবটাই শুভেন্দু অধিকারীর কাছে নাটক মনে হল। কেন? সে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। 

সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করে চাকরিহারাদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না। সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চের চাকরিহারারা (SSC)। যার মধ্যে রয়েছে রাজধানী অভিযানও। আর এই কর্মসূচির মধ্যেই নাটক খুঁজে পেয়েছেন তিনি।

শুভেন্দুর কথায়, "তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে কিনা মমতা বন্দ্যপাধ্যায়ের (Mamata Banerjee) বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে। লাঠির সাইজ আট ফুট।" তিনি আরও বলেন, "চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।"

বিরোধী দলনেতা মনে করেন, হয় ক্ষমতা না হলে টাকার বিনিময়ে মমতা অযোগ্যদের চাকরি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগ্যদের নাম ইচ্ছে করেই সামনে আনছেন না কারণ তাহলেই তিনি হাতেনাতে ধরা পড়ে যাবেন। সরকারও মেনে নিতে বাধ্য হবে অযোগ্যদের সার্ভিস দিয়েছে তারা। 


```