Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন অভিযানে সঙ্গে থাকার আর্জি জানিয়ে সৌরভের বাড়িতে চাকরিহারারা

নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়ি গেলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ।

নবান্ন অভিযানে সঙ্গে থাকার আর্জি জানিয়ে সৌরভের বাড়িতে চাকরিহারারা

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়ি গেলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। 

মূলত, চাকরিহারারা তাঁদের যাবতীয় দাবি-দাওয়া সৌরভের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেই মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ প্রাক্তন ভারতীয় অধিনায়কের বাড়িতে আসেন। যদিও সৌরভ বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি ঐক্যমঞ্চের সদস্যদের। 

জানা গিয়েছে, স্থানীয় পুলিশের তরফে মঞ্চের সদস্যদের প্রতিনিধিদের বলা হয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার অফিস টাইমে সময় নিয়ে দেখা করতে এলে সৌরভের সঙ্গে সাক্ষাৎ হতে পারে।

বস্তুত, এসএসসি নিয়োগ মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। এঁদের মধ্যে অযোগ্যদের সঙ্গে অনেক যোগ্য প্রার্থীও আছেন। চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন তাঁরা। এসএসসি মামলায় মূল জটিলতা তৈরি হয়েছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই নিয়ে। উত্তরপত্রের তথ্য উদ্ধার করা যায়নি।

তাই যোগ্য কারা এবং অযোগ্য কারা, আলাদা করা যায়নি। সেই কারণেই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হয়েছে। আদালতের নির্দেশের পর উত্তরপত্র বা ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

গত শুক্রবার শিক্ষামন্ত্রী সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন চাকরিহারাদের একাংশ। যদিও খানিকটা সরকারের প্রতি ভরসা জাগলেও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছেন না অনেকেই। যে কারণে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন। শেষ পাওয়া খবর এই যে, তাঁদের তিনজন প্রতিনিধিকে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। 


```