Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজভবনের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর, প্রাণে বাঁচাল পুলিশ

ফের উত্তপ্ত হল কলকাতার রাজপথ। শিক্ষক নিয়োগে দুর্নীতি ও দীর্ঘ প্রতীক্ষার পরেও চাকরি না পাওয়ার ক্ষোভে মঙ্গলবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করলেন দুই চাকরিপ্রার্থী।

রাজভবনের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর, প্রাণে বাঁচাল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2025 22:46

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত হল কলকাতার রাজপথ। শিক্ষক নিয়োগে দুর্নীতি ও দীর্ঘ প্রতীক্ষার পরেও চাকরি না পাওয়ার ক্ষোভে মঙ্গলবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করলেন দুই চাকরিপ্রার্থী—এক তরুণী ও এক তরুণ। ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুপুর নাগাদ রাজভবনের পশ্চিম গেটের সামনে আচমকাই আত্মঘাতী হতে যান ওই দুই চাকরিপ্রার্থী। তাদের মধ্যে চাকরিপ্রার্থী রিক্তা সরকার রাজভবনের গেটের সামনে পুলিশের উপস্থিতিতেই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে থাকা অপর যুবকও একই উদ্দেশ্যে এগিয়ে যান বলে জানা গিয়েছে। তবে সময়মতো পুলিশ হস্তক্ষেপ করায় প্রাণে বেঁচেছেন তাঁরা। 

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল ছিলেন ওই দুই পরীক্ষার্থী। একাধিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগপত্র না পাওয়ার হতাশা থেকেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক অনুমান। তাঁদের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে একাধিক প্ল্যাকার্ড ও চিঠি, যেখানে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। অন্যদিকে, এই ঘটনা ফের একবার নিয়োগ-রাজনীতিকে কেন্দ্র করে উত্তপ্ত করে তুলেছে রাজ্য রাজনীতিকে। এদিন হাইকোর্টেও দেখা যায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। 

সুপার নিউমারি পদের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য রাজ্য সরকার কেন আদালতে আবেদন করছে না, সেই প্রশ্ন তুলেই এডভোকেট জেনারেলের হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা। হাইকোর্ট চত্বরে তাঁরা স্লোগান তোলেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। রাজভবনের পশ্চিম গেটেও বসে পড়েন তিনজন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, রাজ্যপাল যেন এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন।


```