Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেএনইউ ছাত্র সংসদের ভোট চলছে, হাড্ডাহাড্ডি লড়াই বাম-বিজেপি সংগঠনের

লোকসভা নির্বাচনের আগে ও চার বছর পর ছাত্র সংসদ নির্বাচন চলছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। যে ভোটের ফল নিয়ে মুখিয়ে আছে গোটা দেশ।

জেএনইউ ছাত্র সংসদের ভোট চলছে, হাড্ডাহাড্ডি লড়াই বাম-বিজেপি সংগঠনের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 22 March 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ও চার বছর পর ছাত্র সংসদ নির্বাচন চলছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। যে ভোটের ফল নিয়ে মুখিয়ে আছে গোটা দেশ। তাকিয়ে আছে বাম ও বিজেপির ছাত্র-যুব সমাজ মায় কেন্দ্রের শাসকদলও। শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও প্রায় ঘণ্টাখানেক পর তা চালু হয়। দুপুরে একঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাত ৯টা থেকে গণনা শুরু হবে।

 জেএনইউয়ের ভোটে মোট ৭৭৫১ জন পড়ুয়া তাঁদের সংসদ নির্বাচন করছেন। দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মণকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। ছাত্র সংসদে চারটি পদের জন্য ভোটগ্রহণ চলছে। সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক। সভাপতি পদে দাঁড়িয়েছেন এক তরুণী ও ৭ ছাত্র। সহ সভাপতি পদে দাঁড়িয়েছেন এক ছাত্রী ও ৩ ছাত্র।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উমেশচন্দ্র আজমিরা প্রেসিডেন্ট, দীপিকা শর্মা ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন। অর্জুন আনন্দ এবং গোবিন্দ ডাঙ্গিকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে প্রার্থী করেছে এবিভিপি। অন্যদিকে, এআইএসএ, এসএফআই, ডিএসএফ এবং এআইএসএফের বাম জোটের প্যানেলে রয়েছেন ধনঞ্জয় (প্রেসিডেন্ট), অভিজিৎ ঘোষ (সহ সভাপতি) এবং স্বাতী সিং এবং সাজিদ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে শেষ নির্বাচনে বাম প্রার্থী ঐশী ঘোষ ভোটে জিতেছিলেন।

 এছাড়াও কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই, বিএপিএস এবং সমাজবাদী ছাত্র সভা ভোটে প্রার্থী দিয়েছে। সর্বভারতীয় রাজনীতিতে জেএনইউ ছাত্র সংসদের ফল খুবই তাৎপর্যপূর্ণ। দেশের অন্যতম এলিট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অগ্রগণ্য এই বিশ্ববিদ্যালয়ের ফল লোকসভা ভোটের সম্পূর্ণ বার্তাবাহক না হলেও ছাত্র-যুবদের মতামত এতে প্রতিফলিত হয়। বর্তমানে বাম ও বিজেপির ছাত্র সংগঠনেরই বেশি প্রভাব রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।


```