Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেএনএইতে হিংসা: ন’জন ছাত্রকে তলব করল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) হিংসার ঘটনার ন’জন ছাত্রকে তলব করল দিল্লি পুলিশ। তাদের নোটিস পাঠিয়ে তদন্তের স্বার্থে হাজির হতে বলা হয়েছে। আগামী কালই তাদের থানায় হাজির হতে হবে বলে সূত্রের খবর। এর পরে ‘ইউনিটি এগেনস্ট লে

জেএনএইতে হিংসা: ন’জন ছাত্রকে তলব করল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 12 January 2020 08:29

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) হিংসার ঘটনার ন’জন ছাত্রকে তলব করল দিল্লি পুলিশ। তাদের নোটিস পাঠিয়ে তদন্তের স্বার্থে হাজির হতে বলা হয়েছে। আগামী কালই তাদের থানায় হাজির হতে হবে বলে সূত্রের খবর। এর পরে ‘ইউনিটি এগেনস্ট লেফ্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ৩৭ জন ছাত্রছাত্রীকে ডেকে পাঠানো হবে। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) ইতিমধ্যেই জেএনইউতে হিংসার ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। ৫ জানুয়ারি মুখঢাকা বহিরাগতরা জেএনইউতে ঢুকে হামলা করে। তাদের হামলায় এক অধ্যাপিকা ও ৩৪ জন ছাত্রছাত্রী আহত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি দেখে পুলিশ চিহ্নিত করেছে ওই অভিযুক্তদের। এছাড়াও হস্টেলের ওয়ার্ডেন ও ১৩ জন নিরাপত্তাকর্মীর সঙ্গেও কথা বলেছেন তদন্তকারী দলের সদস্যরা। এছাড়া পাঁচজন পড়ুযার সঙ্গেও তাঁরা কথা বলেছেন। https://twitter.com/ANI/status/1216227367242338304 পুলিশ জানিয়েছে, ‘ইউনিটি এগেনস্ট লেফ্ট’ নামে ওই হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে মোট ৬০ জন সদস্য আছেন। গ্রুপটি ৫ জানুয়ারি তৈরি হয়েছিল, জেনএনইউতে হিংসার পরে। এর আগে সন্দেহভাজনদের ছবি ও নামের একটি তালিকা তৈরি করেছিল দিল্লি পুলিশ। সেই তালিকায় ছিল জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ঐশী ঘোষ। বহিরাগতদের হামলায় তিনিও আহত হয়েছিলেন। রডের আঘাতে মাথা ফাটায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আহত হয়েছিলেন অধ্যাপিকা সুচরিতা সেনও।

```