Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি জেএনইউর শিক্ষক সংগঠনের

দ্য ওয়াল ব্যুরো: উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (জেএনইউটিএ)। পদাধিকারবলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভিজিটর) হলেন রাষ্ট্রপতি। রবিবার বিশ্ববিদ্যা

উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি জেএনইউর শিক্ষক সংগঠনের

শেষ আপডেট: 6 January 2020 10:52

দ্য ওয়াল ব্যুরো: উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (জেএনইউটিএ)। পদাধিকারবলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভিজিটর) হলেন রাষ্ট্রপতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদল লোক ঢুকে যে ভাবে ছাত্রছাত্রীদের এবং একজন শিক্ষককে মারধর করে রক্তাক্ত করে দিয়েছে তার জন্য উপাচার্যকেই দায়ী করেছে জেএনইউটিএ। তাঁরা মনে করেন, প্রশাসনের মদত ছাড়া কোনও ভাবেই কারও পক্ষে বিশ্ববিদ্যালয়ে ঢোকা সম্ভব নয়।

আরও পড়ুন: ‘চেষ্টা করেও নিরাপত্তা দিতে পারিনি!’ পদত্যাগ করলেন জেএনইউয়ের সবরমতী হস্টেলের অনুতপ্ত ওয়ার্ডেন

জেএনইউটিএ বলেছে, বিশ্ববিদ্যালে যে উন্নত্ত ভাবে হামলা করা হয়েছে সে ব্যাপারে খুব সচেতন ভাবেই তাঁরা উপাচার্যের নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করছেন। তাঁরা বলেছেন, এটা একেবারেই বাস্তব কথা যে প্রশাসনের মদত ছাড়া অতজন বহিরাগত গুণ্ডার পক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা সম্ভব নয় এবং তাণ্ডব চালানোর পরে ধরা না পড়ে চলেও যাওয়া সম্ভব নয়। ফি বৃদ্ধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল জেএনইউয়ে। একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। সমাবর্তন অনুষ্ঠানের দিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়ালকে ছ’ঘণ্টা আটকে থাকতে হয়েছিল। গতকালের ঘটনায় ফের উত্তপ্ত ক্যাম্পাস।

আরও পড়ুন: জেএনইউ কাণ্ডের পরে বৃহত্তর ছাত্র ঐক্য চাইছেন মমতা, সাড়া দেবে কি এসএফআই

কাল রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালানো হয়। মুখে কালো কাপড় বেঁধে প্রায় ৫০ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হাতে ছিল ব্যাট, লাঠি। আন্দোলনকারীদের সভা চলাকালীন ওই দুষ্কৃতী দল ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। পড়ুয়াদের মারধরের পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানো হয়। আহত হন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ অনেকে। অনুমান করা হচ্ছে, ধারালো কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে ঐশীর মাথায়। গুরুতর জখম অবস্থায় এইমসের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তাঁকে। একটি ভিডিওয় ঐশী জানান, “মুখোশ পরা গুন্ডারা আমার উপর নৃশংস ভাবে আক্রমণ করেছে। প্রচণ্ড মেরেছে আমায়। রক্ত পড়ছে।” এখন অবশ্য অনেকটাই ভালো আছেন আছেন ঐশী। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার প্রতিবাদে দেশ জুড়ে গর্জে উঠল ছাত্ররা। যাদবপুর বিশ্ববিদ্যালায় থেকে আইআইটি মুম্বই – সারা দেশের ছাত্রছাত্রীরা রবিবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন।

আরও পড়ুন: জেএনইউর ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদে ছাত্রছাত্রীরা

রবিবার মাঝরাত থেকেই মুম্বইয়ের বিভিন্ন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা জমায়েত হন ইন্ডিয়া গেটে। সেখানে গিয়ে তাঁরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে হামলার প্রতিবাদ করেন, স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ করে, সেই দাবিও তাঁরা করতে থাকেন। তাঁরা স্লোগান দিতে থাকেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। রাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে জেএনইউ ক্যাম্পাসে।

```