Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাম ছাত্ররা সন্ত্রাসবাদী, জেএনইউতে অনেকদিন ধরে অত্যাচার করেছে, বিস্ফোরক রাম মাধব

দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে হামলার পরে বিজেপির দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী নির্মলা সীতারমন ও এস জয়শংকর তার নিন্দা করেছিলেন। কিন্তু শনিবার আক্রান্ত বাম ছাত্রছাত্রীদের উদ্দেশে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাম মাধব। তাদের তিনি সরাসরি 'সন্ত

বাম ছাত্ররা সন্ত্রাসবাদী, জেএনইউতে অনেকদিন ধরে অত্যাচার করেছে, বিস্ফোরক রাম মাধব

শেষ আপডেট: 11 January 2020 11:47

দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে হামলার পরে বিজেপির দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী নির্মলা সীতারমন ও এস জয়শংকর তার নিন্দা করেছিলেন। কিন্তু শনিবার আক্রান্ত বাম ছাত্রছাত্রীদের উদ্দেশে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাম মাধব। তাদের তিনি সরাসরি 'সন্ত্রাসবাদী' বলে চিহ্নিত করেন। তাঁর দাবি, কয়েক দশক ধরে বামপন্থী ছাত্ররা ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণার ক্ষতি করছে। বিশ্ববিদ্যালয়ে ৫ জানুয়ারির হামলাকে তিনি সরাসরি 'বামপন্থী ও তাদের সমর্থকদের' ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তাঁর কথায়, "দশকের পর দশক জে এন ইউতে বামপন্থী ছাত্রদের হাতে অন্যরা অত্যাচারিত হয়েছে। তার ফলেই এখন হিংসার ঘটনা ঘটছে। খুব অল্প সংখ্যক বামপন্থী সন্ত্রাসবাদী ছাত্র এতদিন হাজার হাজার ছাত্রের পড়াশোনা ও গবেষণার অধিকারকে খর্ব করেছে।" এদিন কাশ্মীর নিয়েও মন্তব্য করেন রাম মাধব। তাঁর দাবি, সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। ইন্টারনেট যোগাযোগও অনেক জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নেতারা একে একে মুক্তি পাচ্ছেন। তাঁর দাবি, এখন মাত্র ২০-২৫ জন নেতা আটক রয়েছেন। দফায় দফায় তাঁদেরও ছেড়ে দেওয়া হবে। তাঁর কথায়, "জম্মু-কাশ্মীরের মানুষ এখন স্বাভাবিক জীবন যাপন করছেন। সেখানে অনেক কড়াকড়ি রদ করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা চালু হয়েছে অনেকাংশে। স্থানীয় নেতারাও একে একে ছাড়া পাচ্ছেন।" একইসঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভুল ধারণা দূর করার জন্যই বিদেশের প্রতিনিধিদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ কেন্দ্রের পক্ষে আছেন। তাঁরা ৩৭০ ধারা রদ, রামমন্দির নির্মাণ ও নাগরিকত্ব আইন সমর্থন করছেন।

```