
শেষ আপডেট: 8 August 2018 14:23
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড থেকে পুলিশের জালে ধৃত এক জেএমবি জঙ্গি। বুধবার দুপুরে ঝাড়খণ্ডের পাকুড়িয়া থানা এলাকা থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জঙ্গির নাম দিলওয়ার হুসেন। তবে আলি হাসান এবং উমর নামেও পরিচিত বছর ছাব্বিশের এই জঙ্গি।
প্রচুর পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে দিলওয়ারের কাছ থেকে। তৈরি হওয়ার ঠিক আগের অবস্থায় মিলেছে বেশ কয়েক পেটি বন্দুক। পুলিশ জানিয়েছে, মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জের বাসিন্দা দিলওয়ারের সঙ্গে যোগ রয়েছে জঙ্গি সংগঠন জামাৎ-উল-মুজাহিদিন বাংলাদেশের। ২০১৮ সালের জানুয়ারি মাসে বুদ্ধগয়ার বিস্ফোরণের সঙ্গেও যোগ রয়েছে এই জঙ্গির। এমনটাই মনে করছে পুলিশ।
ধৃত দিলওয়ারের কাছ থেকে একটি মোবাইল ফোন, আধার এবং ভোটার কার্ড ও ফোন কেনার একটি বিল উদ্ধার করেছে পুলিশ। তাদের অনুমান, সম্ভবত এই দু’টি পরিচয়পত্রই ভুয়ো। তবে এখানেই শেষ নয়।