Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে মাসের আগেই বিধানসভা ভোট হবে জম্মু-কাশ্মীরে, জানাল নির্বাচন কমিশন

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভেঙে গিয়েছে সদ্য। এবার জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সক্রিয় হল নির্বাচন কমিশন। নতুন করে কোনও শাসক নয় বরং বিধানসভা নির্বাচন করে সরকার গড়া হবে রাজ্যে। এমনটাই জানিয়ে দিল কমিশন। বুধবার রাজ্য বিধানসভা ভেঙ

মে মাসের আগেই বিধানসভা ভোট হবে জম্মু-কাশ্মীরে, জানাল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 23 November 2018 07:22

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভেঙে গিয়েছে সদ্য। এবার জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সক্রিয় হল নির্বাচন কমিশন। নতুন করে কোনও শাসক নয় বরং বিধানসভা নির্বাচন করে সরকার গড়া হবে রাজ্যে। এমনটাই জানিয়ে দিল কমিশন। বুধবার রাজ্য বিধানসভা ভেঙে দেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তার পর থেকেই উপত্যকার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে চাপান-উতোর শুরু হয়েছে। মেহবুবা মুফতির পিডিপি তার বিরোধী ন্যাশন্যাল কনফারেন্সে ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে চেয়েছিল। কিন্তু রাজ্যপাল সেই সুযোগ দেয়নি। পাশাপাশি বিজেপি দাবি করে আসছিল, নতুন করে নির্বাচন হোক রাজ্যে। এবার সেটাই হতে চলেছে।
বৃহস্পতিবারই মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়ে দেন, আগামী বছর মে মাসের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে হবে। এবং তা করতে হবে লোকসভা নির্বাচনের আগেই। বস্তুত, কোনও বিধানসভা ভাঙার ছ'মাসের মধ্যেই নির্বাচন করাতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। একই নিয়মে তেলঙ্গানাতেও এবার বিধানসভা নির্বাচন হচ্ছে।
বুধবার সরকার গঠন করার দাবি করেন মেহবুবা মুফতি। তিনি দাবি করেন ৮৭ আসনের রাজ্য বিধানসভায় তাঁর সঙ্গে রয়েছে ৫৬ জন বিধায়কের সমর্থন। ফলে সরকার গঠনে কোনও সমস্যা নেই। তিনি ওই দাবি করার কয়েক ঘণ্টা পরেই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক। সেই সঙ্গে এদিনই মাত্র দু'জন বিধায়ক হাতে নিয়ে সরকার গঠনের দাবি করেন পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোন। তিনি আরও দাবি করেন, তাঁর সঙ্গে রয়েছেন ২৫ বিজেপি বিধায়ক ও ১৮ অন্যান্য বিধায়ক। ওই দাবির পরই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

```