Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

JK Hospital: কবর থেকে তুলে বাবা-মা দেখলেন মেয়ে এখনও বেঁচে! একরত্তিকে 'মৃত' লিখে দিয়েছিল হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট মেয়েটা। কিন্তু জন্মের পরপর তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের সেই সদ্যোজাত একরত্তিকে কবর দিতে নিয়ে যায় তার বাবা-মা। মাটি খুঁড়ে নিয়ম মেনে বাচ্চাটিকে পুঁতেও ফেলা হয়

JK Hospital: কবর থেকে তুলে বাবা-মা দেখলেন মেয়ে এখনও বেঁচে! একরত্তিকে 'মৃত' লিখে দিয়েছিল হাসপাতাল

শেষ আপডেট: 23 May 2022 16:18

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট মেয়েটা। কিন্তু জন্মের পরপর তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের সেই সদ্যোজাত একরত্তিকে কবর দিতে নিয়ে যায় তার বাবা-মা। মাটি খুঁড়ে নিয়ম মেনে বাচ্চাটিকে পুঁতেও ফেলা হয় (JK Hospital)। কিন্তু সেখানেই ঘটে যায় আশ্চর্য মিরাকল! কবর থেকে আবার তুলে আনার পর দেখা যায় শিশুটি জীবিত!

আরও পড়ুন: ‘ইডেন নয়, মোতেরা আমার ঘরের মাঠ’, ইডেনে বসেই বললেন অভিমানী ঋদ্ধিমান

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বানিহালের একটি হাসপাতালে (JK Hospital)। সোমবার সকালে সেখানেই জন্ম হয় ওই শিশুকন্যার। অভিযোগ, জন্মের পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। তারপর প্রায় ঘণ্টা দুয়েক তাকে ফেলে রাখা হয়। বারবার বলা সত্ত্বেও কেউ এসে বাচ্চাটিকে দেখেননি বলে অভিযোগ পরিবারের।

অগত্যা বাচ্চাটিকে নিয়ে কবর দিতে যান তার বাবা-মা। একটি নির্দিষ্ট কবরস্থানে গিয়ে তার দেহ পুঁতেও ফেলা হয়। কিন্তু গোল বাঁধে অন্য কারণে। ওই এলাকার লোকজন প্রতিবাদ করে জানান, এখানে শিশুটিকে কবর দেওয়া যাবে না। অন্য এলাকায় কবর দিতে হবে। ফলে ফের মাটি খুঁড়ে বাচ্চাটির দেহ তুলে আনে পরিবার।

এরপরই ঘটে মিরাকল। কবর থেকে তুলে আনার পর দেখা যায় বাচ্চাটি আদৌ মরেনি। সে বেঁচে আছে। হাত-পা নড়ছে একরত্তির!

সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ফের হাসপাতালে (JK Hospital) ছুটে যান পরিবারের লোকজন। প্রাথমিক কিছু চিকিৎসার পর বাচ্চাটিকে শ্রীনগরের ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবহেলার দিকটা এই ঘটনার মাধ্যমে নতুন করে শিরোনামে উঠে এসেছে। বাচ্চাটির বাড়ির লোকজন প্রতিবাদে সামিল হয়েছেন। ওই হাসপাতাল থেকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।


```