Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোপিয়ানে জঙ্গিদের আক্রমণে গুলিবিদ্ধ কাশ্মীরি পণ্ডিত! ২৪ ঘণ্টায় চার হামলা, বিধ্বস্ত উপত্যকা

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি নাশকতায় উত্তপ্ত কাশ্মীর (JK attack)। গত ২৪ ঘণ্টায় সেখানে পরপর চার বার জঙ্গি হামলা হল। এবারের নিশানায় এক কাশ্মীরি পণ্ডিত। সোমবার সন্ধ্যায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। জানা গেছে আক্রান্ত ওই কাশ্মীরি পণ্ডিতের

সোপিয়ানে জঙ্গিদের আক্রমণে গুলিবিদ্ধ কাশ্মীরি পণ্ডিত! ২৪ ঘণ্টায় চার হামলা, বিধ্বস্ত উপত্যকা

শেষ আপডেট: 4 April 2022 17:11

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি নাশকতায় উত্তপ্ত কাশ্মীর (JK attack)। গত ২৪ ঘণ্টায় সেখানে পরপর চার বার জঙ্গি হামলা হল। এবারের নিশানায় এক কাশ্মীরি পণ্ডিত। সোমবার সন্ধ্যায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

জানা গেছে আক্রান্ত ওই কাশ্মীরি পণ্ডিতের নাম বাল কৃষ্ণান। সোপিয়ানে স্থানীয় একটি দোকান চালান তিনি। এদিন তাঁকে লক্ষ্য করেই গুলি চালায় জঙ্গিরা। গুলির আঘাতে জখম হয়েছেন বাল কৃষ্ণান। তাঁর হাতে ও পায়ে চোট লেগেছে বলে খবর।

আরও পড়ুন: ভঙ্গুর হাড়, শরীরের জটিলতা নিয়েও কেরলে মুমূর্ষুদের ত্রাতা তিন ফুটের ইউনুস

হামলার পরেই ওই কাশ্মীরি পণ্ডিতকে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের আর্মি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

এদিকে আজই সকালে শ্রীনগরের মাইসুমা এলাকায় এক সিআরপিএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। এই হামলায় একজনের মৃত্যু হয়েছে, আর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন। তারও আগে পুলওয়ামাতে দুজন পরিযায়ী শ্রমিকের উপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। গত ২৪ ঘণ্টায় জঙ্গিদের নাশকতা উপত্যকায় প্রচণ্ড বেড়ে গেছে। স্পর্শকাতর এলাকাগুলিতে চিরুনিতল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা।


```