Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারে শূন্য পদ ১০ লাখ, নিয়োগ কত, জবাব এড়ালেন মোদীর মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার (central government) পরিচালিত অফিসগুলিতে শূন্যপদ কত? শূন্যপদ (employment) পূরণে কত লোক নিয়োগ করা হয়েছে গত তিন বছরে? সংসদে প্রথম প্রশ্নটির জবাব দিয়েছেন কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং

কেন্দ্রীয় সরকারে শূন্য পদ ১০ লাখ, নিয়োগ কত, জবাব এড়ালেন মোদীর মন্ত্রী

শেষ আপডেট: 3 February 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার (central government) পরিচালিত অফিসগুলিতে শূন্যপদ কত? শূন্যপদ (employment) পূরণে কত লোক নিয়োগ করা হয়েছে গত তিন বছরে?

সংসদে প্রথম প্রশ্নটির জবাব দিয়েছেন কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। এড়িয়ে গিয়েছেন দ্বিতীয়টির জবাব।

অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের পরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান, ২০২১-এর ৩১ মার্চ কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে মোট শূন্য পদ ছিল নয় লাখ ৭৯ হাজার ৩২৭জন। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের ৭৮টি মন্ত্রকের শূন্যপদের হিসাব আছে।

কর্মীবর্গ, পেনশন এবং জন-অভিযোগ সংক্রান্ত মন্ত্রকটির পূর্ণমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হয়ে ওই দফতরের কাজকর্ম দেখাশোনা করেন প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

তারপর প্রায় দু’ বছর কেটে গিয়েছে। এতদিনে কত লোক নিয়োগ করা হয়েছে, সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, নিয়োগ একটি লাগাতার প্রক্রিয়া। সরকার নিয়মিত রোজগার মেলার আয়োজন করছে। তাই সর্বশেষ পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিহারের প্রবীণ বিজেপি নেতা সুশীল মোদী রাজ্যসভায় জানতে চান, বছরে ১০ লাখ মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষায় সরকার কী পদক্ষেপ করেছে। তাঁকেও মোদীর মন্ত্রী একই জবাব দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, এই দু বছরে শূন্য পদের সংখ্যা আরও কয়েক লাখ বেড়ে গিয়েছে। তুলনায় নিয়োগ হয়েছে যৎসামান্য।

তাদের বক্তব্য, রোজগার মেলায় সরকারের নিয়মিত এবং পাকা পদগুলিতে নিয়োগ করা হয় না। ওই সব পদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে থাকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়োগ কমিশন। কিন্তু কমিশনের পরীক্ষা এখন আর প্রতি বছর হচ্ছে না।

মন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী শূন্যপদ সবচেয়ে বেশি রেলে। রেল মন্ত্রকে শূন্য পদের সংখ্যা দু লাখ ৯৩ হাজার। শূন্য পদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে স্বরাষ্ট্র মন্ত্রক। ওই মন্ত্রকে এক লাখ ৪৩ হাজার পদ শূন্য। তৃতীয় স্থানে আছে ডাক মন্ত্রক। পোস্ট অফিস-সহ ডাক ব্যবস্থার সঙ্গে যুক্ত অফিসগুলিতে শূন্য পদ ৯০ হাজারের বেশি। অর্থমন্ত্রকের অধীনস্থ অফিসগুলিতেও খালি পদ প্রায় ৮০ হাজার। কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, বছরে খুব বেশি হলে এক লাখ পদ পূরণ হয়। তুলনায় অবসর নিচ্ছে অনেক বেশি কর্মী। ফলে সরকারি অফিসগুলিতে তারুণ্যের অভাব দেখা দিয়েছে। কর্মচারীদের গড় বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি।

পঞ্চায়েত ভোটে হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা, বারুইপুর কোর্টে ঢোকার মুখে বললেন নওসাদ


```