Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ জুলাই ফের ভারতে JioBook Laptop লঞ্চ হবে, টিজার প্রকাশ অ্যামাজনে

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম লঞ্চ করেছিল JioBook Laptop। যা ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার ই-কমার্স সাইট অ্যামাজনের পেজে নতুন করে JioBook Laptop-এর টিজার প্রকাশ হতেই আগ্রহ জেগেছে সাধারণ মানুষের মধ্য

৩১ জুলাই ফের ভারতে JioBook Laptop লঞ্চ হবে, টিজার প্রকাশ অ্যামাজনে

শেষ আপডেট: 23 July 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম লঞ্চ করেছিল JioBook Laptop। যা ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার ই-কমার্স সাইট অ্যামাজনের পেজে নতুন করে JioBook Laptop-এর টিজার প্রকাশ হতেই আগ্রহ জেগেছে সাধারণ মানুষের মধ্যে। সেই টিজারে বলা হয়েছে ৩১ জুলাই এই ল্যাপটপ বাজারে আসছে!

এখন প্রশ্ন হচ্ছে, রিলায়েন্স জিও কি তাদের পুরনো মডেলের নতুন সংস্করণ বাজারে আনছে, নাকি আগের মডেলই অ্যামাজনে বিক্রি শুরু করছে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মেলেনি। যেহেতু, ২০২২ সালের JioBook Laptop মিলত কেবল অফলাইন স্টোরে তাই অনেকের ধারণা, সেই মডেলই এবার অনলাইনে বিক্রি করবে মুকেশ আম্বানির সংস্থা।

গত বছর অক্টোবর মাসে ভারতে লঞ্চ করেছিল JioBook। ১৬ হাজার টাকার থেকেও কম দামে ভারতে ল্যাপটপ বিক্রি শুরু করেছিল জিও। অ্যামাজনের প্রোডাক্ট টিজারে যে ল্যাপটপ দেখা যাচ্ছে, তা অনেকটাই পুরনো জিওবুক ল্যাপটপের মতো। ওই টিজারে আরও দাবি করা হয়েছে, নতুন ল্যাপটপটিকে সব বয়সিদের ব্যবহার করার জন্য সেরা বিকল্প হতে পারে। ৪জি সাপোর্ট যুক্ত, অক্টা-কোর প্রসেসর থাকছে এই ল্যাপটপে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ল্যাপটপের ওজন। মাত্র ৯৯০ গ্রামের এই ল্যাপটপ সহজেই বহন করা যাবে। আরও দাবি করা হচ্ছে, একবার চার্জ দিলে গোটা দিন অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আর কী কী ফিচার্স থাকবে এই ল্যাপটপে, তা ৩১ জুলাই জানা যাবে।

২০২২ জিওবুক ল্যাপটপ বাজারে আনার মূল লক্ষ্যই ছিল, কম দামে ভাল পরিষেবা দেওয়া। ব্রাউজিং, শিক্ষাক্ষেত্রে ও অন্যান্য মৌলিক ব্যবহারের জন্য মানুষের যাতে এই ল্যাপটপ প্রথম পছন্দ হয়, সেটাই স্থির করার লক্ষ্য ছিল রিলায়েন্সের। পুরনো মডেলে কী কী ফিচার্স ছিল?

১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে যুক্ত ল্যাপটপটি লুকের দিক থেকে যথেষ্ট আকর্ষণীয় ছিল। ভিডিয়ো কলিংয়ের জন্য ল্যাপটপে ২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিল জিও। এই ল্যাপটপে ছিল Qualcomm Snapdragon 665 চিপসেট। ২ জিবি র‍্যাম যুক্ত ল্যাপটপ ৩২ জিবি স্টোরেজ ছিল। সেইসঙ্গে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল জিও। মসৃণ পারফরম্যান্সের জন্য জিও এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম বিশেষভাবে অপটিমাইজড করেছিল। এতে ছিল 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি।

সন্তান ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে, মোবাইল-ল্যাপটপে কী দেখছে খোঁজখবর রাখছেন তো


```