Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাই জিও' অ্যাপে মিলবে ইউপিআই পেমেন্ট পরিষেবা, নতুন বছরে নয়া চমক জিও-র

দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা ছিলই। এবার সেটাই বাস্তবায়িত করতে চলেছে রিল্যায়ান্স জিও। হোয়াটসঅ্যাপের মতো ‘মাই জিও’ অ্যাপেও পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে অম্বানীর সংস্থা। গুগল পে-র মতো মাই জিও অ্যাপে এবার থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) প

মাই জিও' অ্যাপে মিলবে ইউপিআই পেমেন্ট পরিষেবা, নতুন বছরে নয়া চমক জিও-র

শেষ আপডেট: 20 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা ছিলই। এবার সেটাই বাস্তবায়িত করতে চলেছে রিল্যায়ান্স জিও। হোয়াটসঅ্যাপের মতো ‘মাই জিও’ অ্যাপেও পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে অম্বানীর সংস্থা। গুগল পে-র মতো মাই জিও অ্যাপে এবার থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবা মারফত টাকা লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে, কিছু নির্দিষ্ট গ্রাহকদের জন্যই প্রাথমিকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। যে গ্রাহকদের ইউপিআইয়ের সুবিধা দেওয়া হবে তাদের আলাদা করে ভার্চুয়ার পেমেন্ট অ্যাড্রেস (ভিপিএ) পাঠিয়ে দেওয়া হবে। মাই জিও অ্যাপের জিওসাভন, জিওসিনেমা, জিওএনগেজের পরিষেবা পেতে এবং এর নতুন ভার্সনগুলোর সুবিধা পেতে গ্রাহকরা ইউপিআই মারফত টাকা জমা করতে পারবেন সহজেই। যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকরা ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করতে পারবেন তাদের একটা তালিকা খুব দ্রুতই সামনে আনবে জিও। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ও এসবিআইয়ের সঙ্গে কথাবার্তা চলছে জিও-র। সব ঠিক থাকলে এই সমস্ত ব্যাঙ্কগুলির মাধ্যমেই ডিজিটাল লেনদেন চালাতে পারবেন জিও-র গ্রাহকরা। ‘ইউনিক পেমেন্ট ইন্টারফেস’ বা ইউপিআই এমন একটি ডিজিটাল লেনদেনের মাধ্যম যেখানে দ্রুত স্মার্টফোন মারফত দুই ব্যক্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। মেসেজ পাঠানোর মতোই দ্রুত এবং সহজে টাকা চলে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্টে। নোট বাতিলের পর থেকে মোবাইল ওয়ালেট পরিষেবা পেতে পেটিএম’ এবং ‘মোবিউইক’-এর সাহায্য নিয়েছেন দেশের বিরাট সংখ্যক মানুষ। ডিজিটাল লেনদেনে আরও জোর দিতে রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে এই ব্যবস্থা তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। তারাই ব্যবস্থা করেছে ব্যাঙ্কগুলির মধ্যে সমন্বয় ও লেনদেনের নিরাপত্তার। তার ভিত্তিতে আপাতত ২৯টি ব্যাঙ্ক ইউপিআই-অ্যাপ তৈরি করছে। এই অ্যাপ মিলবে গুগল প্লে স্টোর, অ্যামাজন প্লে স্টোর ও (আই-ফোনের জন্য) আইওএস প্লে স্টোরে।

আরও পড়ুন: জিও গ্রাহকদের জন্য ফের সুখবর, চালু হল ওয়াইফাই কলের সুবিধা

এখন প্রায় সব ব্যাঙ্কেরই নিজস্ব অ্যাপ রয়েছে। কিন্তু সেখানে সব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক না-হলে অন্য পক্ষকে টাকা পাঠানো যায় না।  কিন্তু ইউপিআই অ্যাপের মাধ্যমে এই সমস্ত সুবিধাই হাতের নাগালে চলে আসবে। আর রিল্যায়ান্স জিও-র গ্রাহক সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এই অ্যাপ সংস্থার সঙ্গে জুড়ে গেলে বহু গ্রাহক সহজেই টাকা লেনদেনের সুবিধা পাবেন। বিশেষত মাই জিও অ্যাপে যেখানে অ্যাকাউন্টে লগইন করে সিনেমা, গান বা অন্য পরিষেবার সুবিধা মেলে, সেখানে দ্রুত টাকা জমা করার জন্য ইউপিআইয়ের বিকল্প নেই বলেই মনে করছেন সংস্থার কর্তৃপক্ষরা।

```